Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিক স্কুলের মাঠে বোমা পড়ে থাকতে দেখে ব্যান্ডেলে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার স্কুল ক্যাম্পাসে বোমা। সোমবার সাতসকালে ব্যান্ডেলের একটি প্রাথমিক স্কুলের মাঠে বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। স্কুল চত্বরে বোমার খবরে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে (bomb in

প্রাথমিক স্কুলের মাঠে বোমা পড়ে থাকতে দেখে ব্যান্ডেলে শোরগোল

শেষ আপডেট: 21 November 2022 05:58

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার স্কুল ক্যাম্পাসে বোমা। সোমবার সাতসকালে ব্যান্ডেলের একটি প্রাথমিক স্কুলের মাঠে বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। স্কুল চত্বরে বোমার খবরে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে (bomb in a primary school)।

ব্যান্ডেলের (Bandel) নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুল। এদিন সকালে স্থানীয়রা দেখেন স্কুলের মাঠে তিনটি বোমা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে জলভর্তি বালতিতে করে বোমাগুলি সরিয়ে দেয়। কে বা কারা স্কুলের মধ্যে বোমা রেখে গেল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা বিতন সাহা বলেন, “সকালে উঠে দেখি স্কুলের মাঠের সামনে পড়ে রয়েছে বোমা। স্কুলের মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করে সেখানে বোমা পড়ে থাকতে দেখে চমকে যাই। বাচ্চারা বল ভেবে খেলতে গেলেই মারাত্মক বিপদ ঘটে যেত।

গত এক সপ্তাহে কুলপিতে বোমা ফেটে জখম হয় তিন শিশু। মিনাখাঁয় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরীর। এবার হুগলিতে স্কুলের মাঠে বোমা মেলায় আতঙ্ক ছড়িয়েছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বোমা উদ্ধারের ঘটনায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, “বোমের রাজনীতি আমদানি করেছে বিজেপি আর লকেট। স্কুলের সামনে দু-একটা বোমা পাওয়া গেছে। তার সত্যতা আমি জানি না। ২০১১ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ২০১৯ এর পর এই গুন্ডাবাজি রাজ বিজেপির সাংসদ চালু করেছে। তাদের সংগঠন বলে কিছু নেই। দু-চারগাছা লোক নিয়ে লাফালাফি করে। পঞ্চায়েতে একটি আসনও পাবে না। বোমা দেখিয়ে চমকাচ্ছে।

পাল্টা বিধায়ককে আক্রমণ করে হুগলির জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “২০১১ থেকে আমরা দেখতে পেয়েছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর কোন শিল্প হোক বা না হোক তৃণমূলের নেতৃত্বে একাধিক জায়গায় বোমের কারখানা গড়ে উঠেছে। যেগুলো তারা ভোট আসলেই কাজে লাগায়। কারণ সাধারণ মানুষের রায়ে জিততে পারবে না, বোমা বন্দুকের মাধ্যমে জিততে হবে। সাংসদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। বিধায়কের নেতৃত্বে চুঁচুড়া বিধানসভার একাধিক জায়গায় অসামাজিক কার্যকলাপ চলছে। পুলিশের নজর নেই।”

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, ফাঁকা মাঠে তিনটি বোমা পড়েছিল। কে বা কারা এগুলো ফেলে গেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখা হচ্ছে।

‘বিজেপির জিভ কেটে নেব’, প্রকাশ্য সভা থেকে হুমকি তৃণমূল নেতার


```