Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

তিনশো টাকার লটারি কেটে এক কোটি টাকার মালিক এক কলেজপড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো: কর্মজীবনে পা দেওয়ার আগেই জীবনের মোড় ঘুরে গেল কলেজপড়ুয়া অতনু বসুর। বছরের শুরুতেই তিনি হয়ে গেলেন একেবারে কোটিপতি। বুধবার একটি দোকান থেকে ৩০০ টাকা দিয়ে নাগাল্যান্ড সরকারের নিউ ইয়ার বাম্পার কোম্পানির দুটি সিরিজের টিকিট কেনে

তিনশো টাকার লটারি কেটে এক কোটি টাকার মালিক এক কলেজপড়ুয়া

শেষ আপডেট: 2 January 2020 13:58

দ্য ওয়াল ব্যুরো: কর্মজীবনে পা দেওয়ার আগেই জীবনের মোড় ঘুরে গেল কলেজপড়ুয়া অতনু বসুর। বছরের শুরুতেই তিনি হয়ে গেলেন একেবারে কোটিপতি। বুধবার একটি দোকান থেকে ৩০০ টাকা দিয়ে নাগাল্যান্ড সরকারের নিউ ইয়ার বাম্পার কোম্পানির দুটি সিরিজের টিকিট কেনেন অতনু। একটি সিরিজে থাকে ২৫টি টিকিট, প্রতিটির মূল্য ছ’টাকা। সব মিলিয়ে দুটি সিরিজের টিকিটের মোট দাম পড়ে ৩০০ টাকা। এর মধ্যে একটি সিরিজের টিকিট থেকে এক কোটি টাকা পেয়েছেন অতনু। বন্ধুদের সঙ্গে বুধবার পিকনিক করতে যাওয়ার কথা ছিল অতনুর। বাড়ি থেকে বেরিয়ে একটি ফাস্ট ফুডের দোকানে তিনি দাঁড়িয়েছিলেন। ওই দোকানটির পাশেই ছিল একটি লটারির দোকান। সেখান থেকেই টিকিটটি কিনে ফেলেন। ঘণ্টা দুয়েক পর লটারির ফল বার হল, অতনু জানতে পারলেন তিনি জিতে নিয়েছেন এক কোটি টাকা। কোনও পরিশ্রম ছাড়াই স্রেফ ভাগ্যের জোরে কলেজপড়ুয়া অতনু এখন কোটি টাকার মালিক। অতনুর বাড়ি নদিয়ার গাংনাপুর থানা এলাকার এরুলি মিত্র পাড়ায়। তাঁর বয়স যখন মাত্র পাঁচ বছর তখন বাবা মারা যান, তাঁরা দুই ভাইবোন অনাথ হয়ে পড়েন। তখন থেকেই তাঁদের দুই ভাইবোনের দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব নেন তাঁদের পিসি ডলি বসু। অতনু রানাঘাট কলেজে বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সংসারে খরচ জোগানোর জন্য তিনি টিউশন পড়ান। কোটি টাকার মালিক হয়ে অতনু জানান, তাঁর বোনের বিয়ে এবং নিজে উচ্চশিক্ষার জন্য টাকা খরচ করবেন। কিছু টাকা দানও করবেন। অতনুর লটারি পাওয়ার খবর এলাকায় খবর রটে যেতেই উৎসাহীরা এনিয়ে মানুষের মুখে আলোচনা। খবর পৌঁছে যায় গাংনাপুর থানায়। রাতারাতি এত টাকার মালিক হয়ে যাওয়ায় যাতে তাঁর বা তাঁর পরিবারের কারও কোনও বিপদ না হয় সেজন্য পরিবারের সকলকে গাংনাপুর থানায় রাখার ব্যবস্থা করা হয়েছে। টিকিটটি সঙ্গে নিয়েই তাঁরা থানায় রয়েছেন।

```