Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সাবানের দুর্গা! নিখুঁত মূর্তি গড়ে তাক লাগালেন জলপাইগুড়ির কলেজ পড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দেবীপক্ষ পড়ে গিয়েছে। কুমোরপাড়া থেকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছে প্রতিমা। কোথাও কোথাও তো উদ্বোধনও হয়ে গিয়েছে। তবে এখনও পুজোর আমেজ পুরোপুরি আসেনি। এরমধ্যেই নিজের হাতে দুর্দান্ত শিল্পকলা ফুটিয়ে তুললেন জলপাইগুড়ির (Ja

সাবানের দুর্গা! নিখুঁত মূর্তি গড়ে তাক লাগালেন জলপাইগুড়ির কলেজ পড়ুয়া

শেষ আপডেট: 27 September 2022 12:41

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দেবীপক্ষ পড়ে গিয়েছে। কুমোরপাড়া থেকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছে প্রতিমা। কোথাও কোথাও তো উদ্বোধনও হয়ে গিয়েছে। তবে এখনও পুজোর আমেজ পুরোপুরি আসেনি। এরমধ্যেই নিজের হাতে দুর্দান্ত শিল্পকলা ফুটিয়ে তুললেন জলপাইগুড়ির (Jalpaiguri) এক কলেজ পড়ুয়া (College student)। সব জায়গায় তো মাটি দিয়ে প্রতিমা (Durga idol) তৈরি হয়। তবে তিনি মাটি নয়, সাবান (soap) দিয়ে গড়লেন মায়ের মূর্তি।

জানা গেছে, ছেলেবেলা থেকেই খেলার ছলে বিভিন্ন মূর্তি বানাতেন জলপাইগুড়ি শিরীষতলা এলাকার বাসিন্দা কুণাল বিশ্বাস। ছোটবেলার সেই অভ্যাসই তাঁকে ধীরে ধীরে শিল্পীতে পরিণত করেছে। এবছর অনেকদিন ধরেই ভাবছিলেন নতুন কী দিয়ে মূর্তি গড়া যায়! হঠাৎই সাবানের মূর্তি গড়ার ভাবনা মাথায় আসে তাঁর। আর তারপরই ১২টি সাবান দিয়ে অসাধারণ শিল্পকলা‌র মাধ্যমে দেবী দুর্গার পুরো পরিবারকে বানিয়ে ফেলেছেন। আইনের ছাত্র কুণাল বিশ্বাসের এই কীর্তির খবর গোটা জলপাইগুড়ি শহরেই ছড়িয়ে পড়েছে।

জলপাইগুড়ি আইন মহাবিদ্যালয়ের ছাত্র কুণাল। কলেজে, টিউশনে পড়ার চাপ বিশাল। তারমধ্যেও সময় বের করে মূর্তি গড়েছেন তিনি। খুবই সাধারণ মানের ১২টি সাবান দিয়ে এই দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কুণাল জানিয়েছেন, প্রায় দেড় ফুট উচ্চ‌তার এই দুর্গা মূর্তিটি তৈরি করতে তাঁর ১৫ দিন সময় লেগেছে। জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গে এমন অভিনব এবং নিখুঁত সাবানের দুর্গা প্রতিমা গড়ার নজির আর কারও আছে কিনা, তা কেউই জানে না। তাই কুণালের তৈরি মূর্তিটি নিয়ে হইচই যে হবে, সেটাই স্বাভাবিক।

কুণাল বলেন, 'ছোট থেকেই শিল্পকলা ও টুকটাক হাতের কাজের প্রতি গভীর আগ্রহ রয়েছে। তবে প্রথাগতভাবে এই কাজের জন্য কোনও প্রশিক্ষণ নেওয়া হয়নি। পড়াশোনা‌র ফাঁকে সময় সুযোগ পেলেই এইধরনের অভিনব কিছু তৈরির চেষ্টা করি।' একচালার মধ্যেই দুর্গা ও তাঁর গোটা পরিবারকে রেখেছেন তিনি। এই প্রতিমা গড়ার জন্য কুণাল ব্যবহার করেছেন ব্লেড, সোনামুখী সুঁচ ও তুলি-সহ বিভিন্ন সরঞ্জাম।

মুর্ছা পাহাড়ে কামানের তোপ, মন্দিরে পা রাখলেন মল্ল রাজাদের কুলদেবী


```