Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয়ে ডুবে মৃত্যু কলেজ পড়ুয়ার, বর্ধমানে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় নদে তলিয়ে গেলেন এক কলেজ পড়ুয়া (College Student Drowned)। মৃত যুবকের নাম কাজু ঘোষ। বিএ প্রথমবর্ষের ছাত্র ১৯ বছরের ওই তরুণ খিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামের বাসিন্দা।

শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয়ে ডুবে মৃত্যু কলেজ পড়ুয়ার, বর্ধমানে শোরগোল

শেষ আপডেট: 24 July 2023 11:58

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় নদে তলিয়ে গেলেন এক কলেজ পড়ুয়া (College Student Drowned)। মৃত যুবকের নাম কাজু ঘোষ। বিএ প্রথমবর্ষের ছাত্র ১৯ বছরের ওই তরুণ খিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামের বাসিন্দা।

(College Student Drowned) স্থানীয়রা জানিয়েছেন, শ্রাবণ মাসের প্রথম সোমবার অজয় নদের সিদ্ধপুর বাহডিহা ঘাটে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। অজয়ে স্নান করে শিব মন্দিরে গিয়ে পুজো দিচ্ছিলেন সবাই। অন্যান্য ভক্তদের মতো এদিন কাজুও সেখানে গেছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকজন বন্ধুবান্ধবও ছিল।

অজয়ের স্নান করতে নামার পরেই আচমকাই কাজু তলিয়ে যেতে থাকেন। সঙ্গীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও জলের তোড়ে অনেক দূরে চলে যান ওই তরুণ। তাঁকে বাঁচাতে নদীতে জাল ফেলা হয়। সেই জালেই কাজু আটকা পড়েন। অচৈতন্য অবস্থা তাঁকে নিকটবর্তী বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁকে পরীক্ষা করার পর চিকিৎসকরা ওই তরুণকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার পরেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। ছেলেকে এভাবে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ম্যারাথনে ছুটতে গিয়ে আচমকা হার্ট অ্যাটাকে সব শেষ, মাটিতে লুটিয়ে পরলেন ২০ বছরের যুবক


```