Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেউলটিতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি! প্ল্যাটফর্মে পড়ে মৃত্যু কলেজ ছাত্রীর

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বারাসতের কলেজ থেকে হাওড়ার দেউলটিতে (Deulti) বাড়ি ফিরছিলেন। কিন্তু চলন্ত গ্যালোপিং লোকাল থেকে নামতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল তরুণীর (college girl)। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম শ্রাবন্তী ঘ

দেউলটিতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি! প্ল্যাটফর্মে পড়ে মৃত্যু কলেজ ছাত্রীর

শেষ আপডেট: 6 September 2023 18:24

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বারাসতের কলেজ থেকে হাওড়ার দেউলটিতে (Deulti) বাড়ি ফিরছিলেন। কিন্তু চলন্ত গ্যালোপিং লোকাল থেকে নামতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল তরুণীর (college girl)। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম শ্রাবন্তী ঘোষ। তাঁর বাড়ি বাগনান থানার শরৎ পঞ্চায়েতের মেল্লক এলাকায়। এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার ওই ছাত্রী হাওড়া থেকে যেই ট্রেনটি ধরে দেউলটি ফিরছিলেন, সেটি ছিল গ্যালোপিং। (Deulti)

ট্রেনটি বাগনানের পর একেবারে মেচেদা স্টেশনে গিয়ে দাঁড়ায়। কিন্তু তাঁর নামার ছিল দেউলটিতে। তাই চলন্ত ট্রেন থেকেই নামার জন্য ঝাঁপ দেয় শ্রাবন্তী। আর তাতেই বিপদ ঘটে যায়। ট্রেন থেকে ছিটকে স্টেশনে পড়ে গুরুতর আঘাত পায় শরীরে।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে কাছেই এক নার্সিংহোমে নিয়ে যান। খবর দেওয়া হয় পরিবারের লোকদের। আসে রেল পুলিশও। মাথায় আঘাত লাগার কারণে সেখান থেকে সকলে মিলে তাঁকে কলকাতার মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু বুধবার সকালেই মারা যায় ওই তরুণী। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

ঘটনার পর স্থানীয় পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য বলেন, “ওই তরুণী তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। মেয়েকে হারিয়ে তাঁরা খুবই ভেঙে পড়েছে। বারাসতের এক কলেজে অ্যানিমেশন নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিল শ্রাবন্তী। লোকাল ট্রেনে যাতায়াতের ব্যাপারে ও নতুন, তাই জানতো না যে গ্যালোপিং ট্রেন দেউলটিতে দাঁড়ায় না। তাই নামার জন্য ঝাঁপ দেয়। এটা খুবই দুঃখজনক ঘটনা।” ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

আরামবাগে রান্নাপুজোর খাবার খেয়ে অসুস্থ ৩০ গ্রামবাসী! জ্বর-বমি নিয়ে হাসপাতালে ভর্তি অনেকে


```