Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝোড়ো হাওয়ায় ইনিংস শুরু সিতরাং-এর, উত্তাল সমুদ্র! দুর্ঘটনা রুখতে তৈরি প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: একে অমাবস্যার ভরা কোটাল, তার উপর শিয়রে সিতরাং (Sitrang)। সব মিলিয়ে সোমবার সকাল থেকেই উত্তাল সমুদ্র (sea)। শুরু হয়ে গেছে বৃষ্টি। এই অবস্থায় পর্যটকদের সমুদ্রে নামা থেকে আটকাতে কোমর বেঁধে তৈরি প্রশাসন (administration)। দী

ঝোড়ো হাওয়ায় ইনিংস শুরু সিতরাং-এর, উত্তাল সমুদ্র! দুর্ঘটনা রুখতে তৈরি প্রশাসন

শেষ আপডেট: 24 October 2022 03:57

দ্য ওয়াল ব্যুরো: একে অমাবস্যার ভরা কোটাল, তার উপর শিয়রে সিতরাং (Sitrang)। সব মিলিয়ে সোমবার সকাল থেকেই উত্তাল সমুদ্র (sea)। শুরু হয়ে গেছে বৃষ্টি। এই অবস্থায় পর্যটকদের সমুদ্রে নামা থেকে আটকাতে কোমর বেঁধে তৈরি প্রশাসন (administration)।

দীঘা, মন্দারমণি-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার সকাল থেকে শুরু হয়ে গেছে ঝিরঝির বৃষ্টি। অমাবস্যার ভরা কোটাল তো রয়েইছে, দোসর সূর্যগ্রহণ। এর সঙ্গে সিতরাং-এর ত্রিফলায় কালীপুজোর দিন সকাল থেকেই সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। সোম ও মঙ্গলবার পর্যটকদের সমুদ্রস্নানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের তরফ থেকে ক্রমাগত মাইকিং করে জানানো হচ্ছে সে কথা। কিন্তু যে সমস্ত পর্যটক সকাল থেকেই নিষেধাজ্ঞা অমান্য করে বেরিয়ে পড়েছেন, প্রাথমিকভাবে তাঁদের ডেকে ভালভাবেই বোঝানোর চেষ্টা করছে পুলিশ। তবে এরপরেও কথা না শুনলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই এনডিআরএফ এসটিআরএফ কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তাজপুর, মন্দারমণি, খেজুরি নন্দীগ্রাম সহ উপকূলের বিস্তীর্ণ নিচু জায়গা গুলিতে। রয়েছেন গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের কর্মীরাও। দীঘাতে রয়েছেন জেলাশাসক সভাধিপতি সহ অন্যান্য জেলার কর্তাব্যক্তিরা। উপকূলের ব্লগগুলিতে ইতিমধ্যেই কন্ট্রোলরুম প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন উদ্ধারকেন্দ্রও তৈরি রাখা হয়েছে। পর্যটক-সহ স্থানীয় বাসিন্দাদের সমুদ্রের একদম কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিভিন্ন ঘাটের মুখ দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আমফান, ফণী, এবং সম্প্রতি বিজয়াদশমীর রাতে মাল নদীতে বিসর্জনের সময় ঘটা বিপর্যয়ের কথা মাথায় রেখে সিতরাং মোকাবিলায় যে কোনওরকম খামতি রাখতে চায় না প্রশাসন, তা স্পষ্ট।

আজ কালীপুজো, রাত থেকেই বৃষ্টি শুরু শহরে! কেমন থাকবে আগামী তিনদিনের আবহাওয়া


```