Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কয়লা পাচার কাণ্ড: লালার জামিনের আবেদন খারিজ

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling) অভিযুক্ত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার আগাম জামিনের আবেদন খারিজ করে দিল বাঁকুড়া জেলা আদালত। ২০১৭ সালে বাআইনি কয়লা পাচারের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। কিছুদিন আগে মামলায় চার্জশিট জমা দ

কয়লা পাচার কাণ্ড: লালার জামিনের আবেদন খারিজ

শেষ আপডেট: 10 September 2021 11:44

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling) অভিযুক্ত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার আগাম জামিনের আবেদন খারিজ করে দিল বাঁকুড়া জেলা আদালত। ২০১৭ সালে বাআইনি কয়লা পাচারের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। কিছুদিন আগে মামলায় চার্জশিট জমা দেয় পুলিশ। কিছুদিন আগে হাইকোর্টে লালার বিরুদ্ধে হাইকোর্টে ওঠা জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেছে। বাঁকুড়ার মেজিয়ায় বেআইনি কয়লাখনি নিয়ে লালার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কালিদাস বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। পিটিশনে লেখা হয়েছিল, মেডিয়ার বেআইনি কয়লাখনিতে পাচারকাণ্ডে জড়িত ছিল লালা। কিন্তু মামলার বিষয়ে বিস্তারিত উল্লেখ না থাকায় তা খারিজ হয়ে যায়। বাঁকুড়ার বেআইনি কয়লাখনির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও তদন্ত শুরু করেছিল। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে একটি টিম দুর্গাপুর-আসানসোলের যে সমস্ত জায়গায় অবৈধ ভাবে কয়লা তোলা হচ্ছিল যে সব জায়গায় যায় তদন্তের জন্য। মাস খানেক পরে লালা ঘনিষ্ঠ রণধীর সিংকে গ্রেফতার করে সিআইডি। ইতিমধ্যেই বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে কয়লা কাণ্ডে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে দিল্লিতে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছিল। জেরার মধ্যেই তাঁকে গ্রেফতার করে ইডি। এই অশোক মিশ্র আবার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর আত্মীয়। বিনয়ও কয়লা পাচারে অন্যতম অভিযুক্ত। তাঁকেও হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাঁর ভাই বিকাশ মিশ্র ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। তা ছাড়া বিনয়ের বাড়ি, ফ্ল্যাট সিল করে দিয়েছে তদন্ত এজেন্সি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```