Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কয়লা পাচারকাণ্ডে তৎপর ইডি, লালাকে দিল্লিতে তলব কেন্দ্রীয় এজেন্সির

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র‍্যাডারে ফের অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালা। আগামীকাল অর্থাৎ বুধবার ইডির (ED) দিল্লির সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বুধবার বেলা ১১টার মধ্যে

কয়লা পাচারকাণ্ডে তৎপর ইডি, লালাকে দিল্লিতে তলব কেন্দ্রীয় এজেন্সির

শেষ আপডেট: 19 September 2023 06:18

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র‍্যাডারে ফের অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালা। আগামীকাল অর্থাৎ বুধবার ইডির (ED) দিল্লির সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বুধবার বেলা ১১টার মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি বসতে হবে তাঁকে।

লালাকে কয়লা পাচারকাণ্ডে এর আগে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু প্রায় প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন লালা। একবারই মাত্র কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন। তাই আগামীকাল তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে। সূত্রের খবর, এবারও যদি লালা হাজিরা এড়ান তবে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইডি।

উল্লেখ্য, ২০২০ সালে এই কয়লা পাচারকাণ্ডের (Coal Scam) তদন্তভার নেয় সিবিআই। কয়লা দুর্নীতি সামনে আসতেই নাম জড়িয়েছিল লালার। তাঁকে একাধিকবার তলব করা হয়, কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে যান তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখান থেকেই রক্ষাকবচ পান লালা।

২০২১ সালে নিজাম প্যালেসে যখন হাজিরা দিয়েছিলেন তিনি, তখন সুপ্রিম কোর্টের রক্ষাকবচ ছিল তাঁর কাছে। শীর্ষ আদালত নির্দেশে বলেছিল, লালাকে জিজ্ঞাসাবাদ করা যাবে, কিন্তু গ্রেফতার করা যাবে না।

ইডি সূত্রে খবর, লালার একাধিক অফিস থেকে উদ্ধার হওয়া প্রচুর নথি থেকে বেআইনি আর্থিক লেনদেনের খোঁজ মিলেছে। সেই সূত্র ধরেই লালাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই বহু নথি


```