Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়লা-গরু পাচার তদন্তে নতুন মোড়, রাজ্য পুলিশের ৬ অফিসারকে তলব সিবিআইয়ের

দ্য ওয়াল ব্যুরো: গরু ও কয়লা পাচারের তদন্তে এবার সিবিআইয়ের নোটিস রাজ্যের ছয় পুলিশ অফিসারকে। এই সপ্তাহেই তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সূত্রের খবর, এর মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের ইনস্পেক্টর এবং ডিএসপি পদ মর্য

কয়লা-গরু পাচার তদন্তে নতুন মোড়, রাজ্য পুলিশের ৬ অফিসারকে তলব সিবিআইয়ের

শেষ আপডেট: 4 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: গরু ও কয়লা পাচারের তদন্তে এবার সিবিআইয়ের নোটিস রাজ্যের ছয় পুলিশ অফিসারকে। এই সপ্তাহেই তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সূত্রের খবর, এর মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের ইনস্পেক্টর এবং ডিএসপি পদ মর্যাদার অফিসার। আগেই জানা গিয়েছিল, সিবিআই মনে করছে যে সংগঠিত কায়দায় পাচার চলত তাতে পাচার চক্রের সঙ্গে প্রশাসনের একাংশের ওতপ্রোত যোগাযোগ রয়েছে। জানা গিয়েছে, এই ছজন ছাড়াও মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার আরও কিছু পুলিশ কর্তাকে সিবিআই খুব শিগগিরই নোটিস পাঠাবে। কয়লা পাচারকাণ্ডে পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজ এখনও পায়নি সিবিআই। তাঁকে একাধিক বার নোটিস পাঠালেও তিনি হাজিরা দেননি। গত ৩১ ডিসেম্বর গরু পাচারকাণ্ডে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান হয়েছে। তাঁর নামেও লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। ওইদিন নোটিস দিয়ে সিবিআই বলেছিল ৪ জানুয়ারি হাজিরা দিতে। কিন্তু বিনয় মিশ্র হাজিরা দেননি বলেই খবর। এর মধ্যেই বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন বিনয় দুবাইয়ে রয়েছে। ৩১ তারিখ হুগলির কোন্নগরের শাস্ত্রী নগরে ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান করে সিবিআই। অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়িতে হানা দেন সিবিআই অফিসাররা। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। এর আগে গরু পাচার কাণ্ডের তদন্তে এক ডিআইজি সহ বিএসএফের ৪ অফিসারকে নোটিস পাঠায় সিবিআই। ওই চারজনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়। সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে, যে চারজনকে নোটিস পাঠানো হয় তাঁদের মধ্যে একজন ছিলেন ডিআইজি পদমর্যাদার অফিসার।

```