Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনয় মিশ্রর খোঁজ দিতে পারলেই মিলবে এক লক্ষ টাকা! বিজ্ঞাপন দিল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: বিনয় মিশ্র, কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) সিবিআইয়ের খাতায় বারবার তাঁর নাম উঠে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে বাগে আনতে পারেনি সিবিআই। কোথায় আছেন কয়লা পাচারকাণ্ডের মূলচক্রী? খোঁজ দিতে পারলেই এবার মিলবে লক্ষ টাকার পু

বিনয় মিশ্রর খোঁজ দিতে পারলেই মিলবে এক লক্ষ টাকা! বিজ্ঞাপন দিল সিবিআই

শেষ আপডেট: 29 June 2022 13:21

দ্য ওয়াল ব্যুরো: বিনয় মিশ্র, কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) সিবিআইয়ের খাতায় বারবার তাঁর নাম উঠে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে বাগে আনতে পারেনি সিবিআই। কোথায় আছেন কয়লা পাচারকাণ্ডের মূলচক্রী? খোঁজ দিতে পারলেই এবার মিলবে লক্ষ টাকার পুরস্কার! এমনই মর্মে এবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বুধবার সংবাদপত্রে এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেয় কলকাতা সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। সেই বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, যদি কোনও ব্যক্তি বিনয় মিশ্র (Vinay Mishra) সম্পর্কে এমন কোন তথ্য দিতে পারেন যার মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতার করা যায়, তাহলে সেই ব্যক্তিকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিনয় মিশ্রের বিরুদ্ধে কয়লা পাচারকারী থেকে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়ার মধ্যস্থতা করার অভিযোগ রয়েছে। এমনকি কয়লা পাচারকারীদের নিরাপত্তা দিতেন তিনি।

এই বিজ্ঞাপনে বিনয় মিশ্রের নাম, বাবার নাম, ঠিকানার পাশাপাশি, তাঁর উচ্চতা ও আকার সম্পর্কেও একটি ধারণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, অবিলম্বে অভিযুক্তের খোঁজ সিবিআইয়ের সদর দফতরে জানানোর জন্য।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ড নিয়ে তৎপর সিবিআই। এই চক্রের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। সেই তালিকায় সম্প্রতি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপধ্যায়ের স্ত্রীকেও জেরা করেন তদন্তকারী দলের অফিসাররা

শুধু তাই নয়, এর আগেও বিনয়কে আত্মসমর্পণ করার জন্য সংবাদ মাধ্যমে হুলিয়া জারি করেছিল সিবিআই। কিন্তু কোনও কাজ হয়নি। এখন তিনি কোথায় আছেন? তা নিয়ে অনেক মত আছে। তাঁর খোঁজার ব্যাপারে ইন্টারপোলেরও সাহায্য চেয়েছে সিবিআই (CBI Probe)।


```