Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেক-পত্নীর স্বস্তি কয়লা মামলায়, সশরীরে হাজিরায় ছাড় দিল দিল্লি হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: কয়লা মামলায় (Coal Scam) বড়সড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাইকোর্ট এদিন জানিয়েছে, রুজিরাকে পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা না দিলেও চলবে। ত

অভিষেক-পত্নীর স্বস্তি কয়লা মামলায়, সশরীরে হাজিরায় ছাড় দিল দিল্লি হাইকোর্ট

শেষ আপডেট: 11 October 2021 10:25

দ্য ওয়াল ব্যুরো: কয়লা মামলায় (Coal Scam) বড়সড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাইকোর্ট এদিন জানিয়েছে, রুজিরাকে পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা না দিলেও চলবে। তাঁর আইনজীবী থাকলেই হবে। কয়লা মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট। সপ্তমীর দিন হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। রুজিরার ভার্চুয়াল শুনানির আবেদন খারিজ করে দেয় আদালত। পাতিয়ালা হাউস কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন অভিষেক পত্নী। এদিন সেই মামলাতেই গত ৩০ সেপ্টেম্বর কয়লা মামলায় পাতিয়ালা আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন অভিষেক-জায়া। শুনানির শেষে আদালত নির্দেশ দিয়েছিল, ইডির দায়ের করা মামলায় রুজিরাকে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে। তাকে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতে যান রুজিরা। ইডি-র মামলার গত শুনানিতে রুজিরার আইনজীবী বলেছিলেন, সন্তানদের কলকাতায় রেখে তাঁর দিল্লি আসা সম্ভব নয়। তাই তিনি ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন। তাঁকে ভার্চুয়ালি হাজিরার অনুমতি দেওয়া হোক। পাল্টা ইডি-র আইনজীবী বলেন, যেদিন প্রথম সমন দেওয়া হয়েছিল সেদিন রুজিরা দিল্লিতেই ছিলেন। তাও তিনি আদালতে আসেননি। শুধুমাত্র অজুহাত দেওয়ার জন্য বারবার তিনি বিভিন্ন কথা বলছেন। আদালতে রুজিরার বিরুদ্ধে পরোয়ানারও আবেদন করে ইডি। কিন্তু রুজিরার আইনজীবী আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়েছিলেন। আদালত নির্দেশ দেয়, ১২ অক্টোবর রুজিরাকে হাজিরা দিতে হবে। তবে এদিন দিল্লি হাইকোর্টের রায়ে পুজোর মধ্যে বিড়ম্বনার মধ্যে পড়তে হল না রুজিরাকে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```