লোডশেডিংয়ের ভ্রূকুটি দেশজুড়ে, কয়লা নিয়ে মোদীর দফতর পর্যালোচনায়
দ্য ওয়াল ব্যুরো: কয়লা বণ্টন নিয়ে মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর (PMO)। দুপুরে এই বৈঠকে সমস্ত রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে (Coal Crisis)। প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা ছাড়াও এই বৈঠকে
শেষ আপডেট: 12 October 2021 05:10
দ্য ওয়াল ব্যুরো: কয়লা বণ্টন নিয়ে মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর (PMO)। দুপুরে এই বৈঠকে সমস্ত রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে (Coal Crisis)। প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা ছাড়াও এই বৈঠকে যোগ দেবেন কয়লা ও শক্তিমন্ত্রকের আধিকারিকরা।
গতকালই এ নিয়ে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কয়লা ও শক্তিমন্ত্রী। সেই বৈঠকের পর কেন্দ্রের তরফে বলা হয়েছিল, যে ভাবে কয়লা সংকটের কথা বলা হচ্ছে তা সঠিক নয়। জনমানসে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে।
দিল্লির তরফে হিসেব দিয়ে এও বলা হয়, রবিবার পাওয়ার প্ল্যান্টগুলির হাতে ৭.২ মিলিয়ন টন কয়লা মজুত ছিল। কোল ইন্ডিয়ার কাছে ৪০ মিলিয়ন টন কয়লা রয়েছে।
অনেকের মতে, কেন্দ্রীয় সরকার এই হিসেব দিলেও বাস্তব পরিস্থিতি আলাদা। সোমবার বিকেলের পর থেকে অন্ধকারে ডুবে ছিল বেঙ্গালুরু। কর্ণাটকের আরও অনেক শহরেও একই অবস্থা। মঙ্গলবারও দক্ষিণের এই রাজ্যটিতে এই পরিস্থিতি চলতে পারে বলে মনে করা হচ্ছে। বেঙ্গালুরুর দক্ষিণ অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে দুপুর দেড়টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। জেপি নগর থার্ড ফেজ, বিজি রোড, রাঘবেন্দ্র অ্যাপার্টমেন্ট ও মানেশ্বরা মন্দিরের থাকবে না বিদ্যুৎ। এ ছাড়া মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না এইচ এস আর লেআউট ডিভিশন, বিকে সার্কেল, সুরভি নগর, হোসা রোড, কোনাপ্পানা আগ্রাহারা ও ক্লাব সার্কেলে রোডে। সকাল ১০ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে আর বি আই লেআউট, এসবিএম কলোনি, হরিনগর, শিব শক্তি নগর ও জয়নগর।
পশ্চিম দিকে গোবিন্দ রাজনগর, কলিমানে রোড, সুবন্ন গার্ডেন, জিকেডাবলু লেআউট, বিনায়ক লে-আউট, অনুভব নগর, মারুতিনগর ও রাজাজিনগরে বিদ্যুৎ থাকবে না সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না দ্বারকা নগরে। আর সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সিডিসি সার্কেলে হবে লোডশেডিং। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অন্ধকারে ডুববে কৃষ্ণা গার্ডেন, পাতানগিরি, ভূমিকা লেআউট।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'