
শেষ আপডেট: 11 August 2023 12:27
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতোই স্বাধীনতা দিবসে (15th August) রাজ্যের পুলিশ অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Police Medal)। মুখ্যমন্ত্রীর বিশেষ পদক দেওয়া হবে রাজ্যের ৬ জন আইপিএস (6 IPS Officers) অফিসারকে। ৭৬ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই পদক ওই অফিসারদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
দু’টি বিভাগে ভাগ করা হয়েছে এই পদককে। এই পদক দু’টির নাম দেওয়া হয়েছে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’।
‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ দেওয়া হবে এক জন আইপিএস অফিসারকে। তিনি হলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব।
এছাড়াও ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পাবেন পাঁচ জন আইপিএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।
করোনা পরিস্থিতির কারণে ২০২০ ও ২১ সালে রাজ্য সরকার স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠান অনেক কাটছাঁট করেছিল। কিন্তু গত বছরে রাজ্যের তরফে জাঁকজমক করেই স্বাধীনতা দিবস পালন করা হয়। এবারেও দেড় ঘণ্টার বর্ণাঢ্য অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে স্কুল পড়ুয়ারা পদযাত্রা করবে, থাকবে দুর্গা পুজো। পাশাপাশি কন্যাশ্রী,ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী মত প্রকল্পের উল্লেখযোগ্য দিক গুলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুলে ধরা হবে ১২টি ট্যাবলোয়।
পুজোয় লোভনীয় মেনু বন্দে ভারতে, লুচি আলুরদম থেকে বাসন্তী পোলাও, জানেন আর কী কী থাকছে?