Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জলশ্রী’র উদ্বোধন করলেন মমতা, সেটা কী, কোথায়, তাতে কী হবে

দ্য ওয়াল ব্যুরো: ভোট ঘোষণার আগে সময় দ্রুত বয়ে যাচ্ছে। তাই কেন্দ্রের সরকার যেমন মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্পের গতি বাড়িয়েছে। তেমনই নবান্ন গতি বাড়িয়েছে পূর্ব ঘোষিত প্রকল্পের কাজ দ্রুত শেষ করে উদ্বোধন সারতে। সোমবার তেমনই গুচ্ছ প্রকল্প ভা

‘জলশ্রী’র উদ্বোধন করলেন মমতা, সেটা কী, কোথায়, তাতে কী হবে

শেষ আপডেট: 8 February 2021 13:56

দ্য ওয়াল ব্যুরো: ভোট ঘোষণার আগে সময় দ্রুত বয়ে যাচ্ছে। তাই কেন্দ্রের সরকার যেমন মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্পের গতি বাড়িয়েছে। তেমনই নবান্ন গতি বাড়িয়েছে পূর্ব ঘোষিত প্রকল্পের কাজ দ্রুত শেষ করে উদ্বোধন সারতে। সোমবার তেমনই গুচ্ছ প্রকল্প ভার্চুয়াল মোডে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হল, জলশ্রী।

সেটি কী? রাজ্যের পর্যটন দফতরের আওতায় একটি হাউজবোট তৈরি হয়েছে। তার নাম দেওয়া হয়েছে জলশ্রী- দ্য রিভায়র হ্যাবিটাট। এটি আদতে একটি এসি রেস্তোরাঁ। গঙ্গার বুকে তা ভাসমান থাকবে। মিলেনিয়াম পার্কের কাছে যেমন ফ্লোটেল রয়েছে, সেই মডেলেই তৈরি এই রেস্তোরাঁ। তবে ফ্লোটেলের তুলনায় মাপে ছোট। আর এটি হাউজবোটের মতোই।

জলশ্রী নোঙর করা থাকবে চন্দননগরের স্ট্র্যান্ডে। এমনতি স্ট্র্যান্ড বছর ভর জমজমাট থাকে। সেখানে বসার পার্ক, জগিং ট্র্যাক রয়েছে। রোজ বিকেলে চন্দননগর ও আশপাশের মফস্বল শহর থেকে মানুষ এসে স্ট্র্যান্ডে ভিড় করে।

আরও পড়ুন: ‘মিষ্টি হাব’ চলেনি, বাতাসা, কদমার উৎপাদন কেন্দ্র ঘোষণা মমতার, সঙ্গে বহু শিল্প পার্ক

জলশ্রী লাভজনক হবে বলেই সরকারের কর্তাদের বিশ্বাস। এমনই একটি ভাসমান রেস্তোরাঁ উত্তর ২৪ পরগনার টাকিতেও শুরু করার চেষ্টা করেছিল স্থানীয় পুরসভা। সে জন্য একটি পুরনো ভেসেলও কেনা হয়েছিল। তবে তা আর শুরু করা যায়নি। পাড়ে কাত খেয়ে পড়ে রয়েছে সেই ভেসেল।

আরও পড়ুন: তিন বছরে ২৬ হাজার ক্লাবকে ২৬০ কোটি, ‘অনেক বাবুদের এতে রাগ আছে’: মমতা

জলশ্রী ছাড়াও এদিন চন্দনগরে আলো হাবের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। আলোক শিল্পীদের জন্য এই কমন ফেসিলিটি সেন্টার তৈরি করা হয়েছে।

```