Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গর্জে উঠলেন মমতা, আইপিএস-দের বদলি অগণতান্ত্রিক, রাজ্য এক্তিয়ারে নাক গলিয়ে অফিসারদের ভয় দেখাচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: নবান্নের আপত্তি সত্ত্বেও বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ের দায়িত্বে থাকা তিন আইপিএস কর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনের পোস্টিং দিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার নবান্নে সেই খবর পৌঁছতেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ

গর্জে উঠলেন মমতা, আইপিএস-দের বদলি অগণতান্ত্রিক, রাজ্য এক্তিয়ারে নাক গলিয়ে অফিসারদের ভয় দেখাচ্ছে

শেষ আপডেট: 17 December 2020 09:20

দ্য ওয়াল ব্যুরো: নবান্নের আপত্তি সত্ত্বেও বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ের দায়িত্বে থাকা তিন আইপিএস কর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনের পোস্টিং দিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার নবান্নে সেই খবর পৌঁছতেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘এটা অসাংবিধানিক এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়’। নবান্নের আপত্তি নাকচ করে ওই তিন আইপিএস কর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রক যে কেন্দ্রীয় ডেপুটেশনে পোস্টিংয়ের নির্দেশ দিয়ে দিয়েছে, সেই খবর বৃহস্পতিবার সকালে প্রথম ব্রেক করে দ্য ওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠি সশস্ত্র সীমা বল তথা এসএসবি-তে ৫ বছরের জন্য ডেপুটেশনে যেতে বলা হচ্ছে। এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্রকে ৫ বছরের জন্য পাঠানো হচ্ছে ইন্দো টিবেট বর্ডার পুলিশের আইজি পদে। আর ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে যেতে বলা হয়েছে ব্যুরো অব পুলিশ রিসার্চ বিপিআরডি-তে। তাঁর ডেপুটেশনের মেয়াদ হবে ৩ বছর। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক টুইট করে তিনি বলেন:
  •  “রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও পশ্চিমবঙ্গের ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় সরকার যে ভাবে কেন্দ্রীয় ডেপুটেশনে বদলি করেছে তাকে ক্ষমতার জঘন্য অপব্যবহার ছাড়া কিছু বলা যায় না। আইপিএস ক্যাডার রুল ১৯৫৪-র জরুরি ধারা প্রয়োগ করে তাঁদের বদলি করা হয়েছে।”
  •  “রাজ্যের এক্তিয়ারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নাক গলিয়ে পশ্চিমবঙ্গের কর্মরত অফিসারদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভোটের ঠিক আগে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক শর্তকে লঙ্ঘন করছে। এটা অসাংবিধানিক এবং কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”
  •  “রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে এভাবে চালানোর কেন্দ্রীয় সরকারি চেষ্টাকে আমরা বরদাস্ত করব না। অগণতান্ত্রিক ও বিস্তারবাদী শক্তির সামনে পশ্চিমবঙ্গ কখনওই মাথানত করবে না।”
https://twitter.com/MamataOfficial/status/1339493772397215746 https://twitter.com/MamataOfficial/status/1339493774469132291 https://twitter.com/MamataOfficial/status/1339493776230780933 পর্যবেক্ষকদের অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা অমূলক নয়। হতে পারে নির্বাচনের আগে রাজ্যের শ্রেণির আমলা ও পুলিশ অফিসারদের বার্তা দিতেই এই পদক্ষেপ করছে দিল্লি। কারণ, নির্বাচন কমিশনের কাছে যেমন এই ধরনের আমলা ও পুলিশ কর্তাদের বিরুদ্ধে বিরোধীরা বারবার অভিযোগ জানিয়েছে, তেমনই এও বাস্তব স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে রাজ্য বিজেপি নেতারা সে বিষয়ে নালিশ করেছেন। সম্প্রতি বাংলায় এসে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা বলেছেন, অন্তত ১৩১ জন বিজেপি কর্মী সাম্প্রতিক খালে খুন হয়েছেন। একশো জনের তর্পণ তিনি নিজে করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ক'দিন আগে বাংলার নাম মুখে না এনে বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের খুন করে ক্ষমতায় টিকে থাকার রাজনীতির এবার পতন হবে। শুধু বিজেপি নয়, সিপিএম-কংগ্রেসেরও অভিযোগ বাংলায় এক শ্রেণির পুলিশ কর্তা দলদাসে পরিণত হয়েছেন। তাঁরা রাজনৈতিক প্রভুর কথা শুনে কাজ করেন। রাজনৈতিক ভাবে এই অভিযোগের লড়াই এমনিতেই করতে হচ্ছে। এবার নর্থ ব্লক-নবান্ন প্রশাসনিক সংঘাতও পুরোদস্তুর শুরু হয়ে গেল।

```