দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারে কর্মিসভায় বক্তৃতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তৃতার লাইভ হাইলাইটস:
• তৃণমূল শৃঙ্খলাবদ্ধ পার্টি। শৃঙ্খলা রেখে চলতে হবে। ভোগীরা চলে গেছে বিজেপিকে ভোগ করার জন্য।
• মা মাটি মানুষের জন্য আমরা তৃণমূল কংগ্রেস করি। এখানে লোভীদের জায়গা নেই।
• তৃণমূল কংগ্রেসে টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না। আমাদের টিকিট পাওয়ার জন্য কোনও লবি করতে হয় না।
• তৃণমূলে বুথ কর্মীরাও দলের নেতা। সুতরাং নেতারা থাকার জন্য একজন আছেন, তাদের উপর ছাতার মতো রয়েছেন কর্মীরা।
• বলুন তো আলিপুরদুয়ার পৃথক জেলা কে বানিয়েছে?... রাজবংশী বোর্ড কে বানিয়েছে, কামতাপুরী বোর্ড কে বানিয়েছে, উত্তরকন্যা কে বানিয়েছে, ইঞ্চিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় কে বানিয়েছে?
• সাত আট দিনে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করবে।
• চা বাগান শ্রমিকদের আগে ৫৭ টাকা মজুরি ছিল তা বাড়িয়ে ২০২ টাকা করা হয়েছে।
• মোদী সরকারের কথা মনে করুন। বলেছিল, সব বন্ধ চা বাগান খুলে দেব। একটাও খুলেছে কি!
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/177531113719896
• কী বলছে, বাংলায় ৬৫০ কিলোমিটার রাস্তা করে দেবে। আরে বাংলায় আমরা ৮৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছি। তুমি বাংলায় এসে একটু হাঁটি হাঁটি পা পা করো তো..
• আসন্ন ভোটে একটা কথাই মনে রাখতে হবে,-- বিদায় দিন বিদায় দিন বিজেপিকে বিদায় দিন। এরা দেশ বেচে দেবে, বাচ্চা বেচে দেবে.. সব বেচে দেবে।
• টাইগার জেনে রাখো আদিবাসীদের জমি যাতে কেড়ে নিতে পারে সে জন্য আইন বানিয়েছি।
• অসম, ত্রিপুরায় গিয়ে দেখুন, কী অত্যাচার হচ্ছে সেখানে। চা ওয়ালাকে জিজ্ঞেস করুন, রিকশওয়ালাকে জিজ্ঞেস করুন।
• এনআরসি করতে দেব না দেব না দেব না।
• কী বলছে বাংলাকে সোনার বাংলা বানিয়ে দেবে, আরে সোনা চাইনা রোটি কাপড়া মকান চাই।
• যে চা বাগান বন্ধ হয় সেখানে দেড় হাজার টাকা করে আমরা মজুরি দিই।
• কেউ কেউ এদিক ওদিক যাচ্ছে। যে বেশি দুর্নীতি করেছে সে তো পালাবেই। বিধানসভা ভোটের পর দেখবে বাংলায় সব খালি। একটাও সিট জিতবে না। তৃণমূল আজীবন লড়তে থাকবে, বিজেপিকে বাংলা থেকে তাড়াবে।
• যারা পালাচ্ছে তাদের বলুন, বিজেপিতে গেছ তো, তোমার লেজে আগুন দিয়ে যখন লঙ্কাকাণ্ড বাধাবে তখন বুঝবে। লোকে বলবে লেজ পোড়া বিজেপি। ভাবছে অনেক পাব। টাকা দিয়ে কিনছে।
বিস্তারিত আসছে...