Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, ফালাকাটায় গণবিবাহের মঞ্চেই চা-শ্রমিকদের বাড়ির চিঠি দিলেন

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: হোক না গণবিবাহের অনুষ্ঠান, তিনিও তো বাড়ির মেয়ের মতোই! তাই পায়ে পা মিলিয়ে, হাতে হাত ধরে ফালাকাটায় এক আদিবাসী নাচের আসরে যোগ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ঘটনা যে একেবারে বিরল

নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, ফালাকাটায় গণবিবাহের মঞ্চেই চা-শ্রমিকদের বাড়ির চিঠি দিলেন

শেষ আপডেট: 2 February 2021 10:04

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: হোক না গণবিবাহের অনুষ্ঠান, তিনিও তো বাড়ির মেয়ের মতোই! তাই পায়ে পা মিলিয়ে, হাতে হাত ধরে ফালাকাটায় এক আদিবাসী নাচের আসরে যোগ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ঘটনা যে একেবারে বিরল তা নয়, তবে উত্তরবঙ্গের বুকে এমন ছবি ধরা পড়ল এই প্রথমই। দেখুন ভিডিও। https://www.youtube.com/watch?v=LhPufkb7pqg গতকালই শিলিগুড়িতে বক্তৃতা করার সময়ে উনিশের লোকসভা নির্বাচনে তিনি উত্তরবঙ্গে 'গো হারা' হেরেছেন বলে মন্তব্য করেছিলেন। সঙ্গে অবশ্য বলেছিলেন, তবু তাঁর লজ্জা নেই। তিনি চান এবছর উত্তরবঙ্গ তাঁকে পুষিয়ে দিক। এর পরেই আজ, মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় আদিবাসীদের এক গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচে-গানে পা মেলান। এই গণবিবাহের অনুষ্ঠানে এদিন ৪৫০ জন যুবক-যুবতীর বিয়ে দেওয়া হয়। নবদম্পতির হাতে এদিন রাজ্য সরকারের তরফে নানা উপহার তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেই আদিবাসী দম্পতিদের হাতে শাড়ি, ধুতি-পাঞ্জাবি তুলে দেন।

পাশাপাশি এই গণবিবাহের অনুষ্ঠানেই আবার মুখ্যমন্ত্রী চা-সুন্দরী প্রকল্পের চা-শ্রমিকদেরও আবাসনের ব্যবস্থা করেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার ১২টি চা বাগানের ৪৬০০ বেশি শ্রমিকের হাতে চা-সুন্দরী প্রকল্পের বাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "নির্বাচন এলেই দিল্লি বারবার বলবে, চা বাগান খুলে দেব। কিন্তু, তারপর সব ভুলে যায়। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমরা যা বলি তাই করি। আমাদের সরকার কৃষকের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, মা-মাটি-মানুষের সরকার।" এরপরই কেন্দ্রের শাসকদলকে নিশানা করে মমতা বলেন, "উত্তরবঙ্গের এতজন সাংসদ জিতেছেন, কেউ কিছু করেছেন? এতগুলি চা বাগান বন্ধ। কিছু করেছেন? অপপ্রচার ছাড়া কিছু করেছেন? বিজেপি শুধু কুৎসা করে।" গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে গেরুয়া ঝড়ে কুপোকাত হয়েছিল তৃণমূল। এবার তা পুনরুদ্ধারে মরিয়া তারা। সে জন্যই ভোট প্রচারে সেখানে গিয়ে পৌঁছেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। জানিয়েছেন, উত্তরবঙ্গে তিনি প্রতিমাসে একবার করে আসেন প্রাণের টান থেকে। ভোটের আগে এই গণবিবাহের আয়োজন ও চা-শ্রমিকদের বাড়ি দেওয়াও প্রচারেরই অঙ্গ স্পষ্টতই। এখন এটাই দেখার, উত্তর-বাসীর মন জয় তিনি করতে পারলেন কিনা।

```