Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়’, অভিষেক ও পরিবার নিয়ে সাফাই মমতার

[vc_row][vc_column][vc_column_text]দ্য ওয়াল ব্যুরো: বাংলায় তৃণমূল বিরোধী আক্রমণে এ বার বিজেপির নিশানা দৃশ্যত স্পষ্ট। একটাই শব্দ। আর তাতে বার বার আঘাত করতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ মায় সকলেই। তা হল—‘ভাইপো’।

‘দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়’, অভিষেক ও পরিবার নিয়ে সাফাই মমতার

শেষ আপডেট: 18 February 2021 11:49

[vc_row][vc_column][vc_column_text]দ্য ওয়াল ব্যুরো: বাংলায় তৃণমূল বিরোধী আক্রমণে এ বার বিজেপির নিশানা দৃশ্যত স্পষ্ট। একটাই শব্দ। আর তাতে বার বার আঘাত করতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ মায় সকলেই। তা হল—‘ভাইপো’। বাংলায় ‘দুর্নীতি’ ও ‘ভাইপো’ এই দুটি সমার্থক বলে প্রতিষ্ঠিত করে দিতে চাইছেন তাঁরা। বৃহস্পতিবার নামখানার সভাতেও ‘ভাইপো ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির’ সমালোচনা করে তাতে শান দিতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। গেরুয়া শিবিরের কৌশল যখন এমনই তখন রক্ষণাত্মক হলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বরং নাম না করে অমিত শাহর উদ্দেশে বললেন, আগে ‘ভাতিজাকে লড়’! তার পর অভিষেক ও তাঁর পরিবারের বড় হয়ে ওঠার ব্যাপারে এদিন দীর্ঘ সাফাই দিলেন দিদি। বৃহস্পতিবার পৈলানে তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ছিল। সেই সভায় দাঁড়িয়ে মমতা বলেন, “আরে দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়।” তাঁর কথায়, “এতই যদি তোদের দিদি আর ভাতিজা বলতে হয়, তা হলে আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, ফার্স্ট ইউ কনটেস্ট অভিষেক ব্যানার্জি অ্যান্ড টেল দ্য নেম।” এখানেই না থেমে দিদি বলেন, “রোজ রোজ ভাতিজা বলছ। তোমার ছেলেও আমার ভাতিজা। তোমার ছেলেও কিন্তু কোরাপশনের চার্জ থেকে রেহাই পাবে না। তোমার ছেলেকেও লুকিয়ে রাখতে পারবে না।” অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বিরুদ্ধে বিজেপি যে একা সমালোচনা করছে তা নয়। বাম, কংগ্রেস সহ তামাম বিরোধী দলের অভিযোগ রয়েছে পরিবারের বিরুদ্ধে। সুজন চক্রবর্তীরা তালিকা তুলে ধরে দাবি করেন, কীভাবে হরিশ মুখার্জি রোডে একের পর এক জমি বাড়ি দখল হয়ে গিয়েছে। এ হেন পরিস্থিতিতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,-
  • অভিষেক আমার কাছে স্পেশাল প্রায়োরিটি পায় না। হাজরায় যখন আমাকে মারা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, তখন অভিষেক একদম ছোট। ও দেখত আমার মাথায়, হাতে ব্যান্ডেজ। ওর মা ওকে গল্প করত দিদিকে সিপিএম মেরেছে। ও ওই ছোট বয়সেই হাতে একটা কংগ্রেসের পতাকা নিয়ে একা একা মিছিল করত, দিদিকে মারলে কেন জবাব চাই, জবাব দাও। ওর ছোটবেলা থেকেই রাজনীতিতে ইন্টারেস্ট।
  • তোমরা তো ছেলেমেয়েদের বিদেশে পাঠিয়ে দাও। আমার দাদার ছোট্ট একটা মেয়ে ছাড়া কেউ বিদেশে যায়নি। ওকেও আমি বারণ করেছিলাম। এরাও তো চাইলে যেতে পারত। কিন্তু এই মাটিতেই রয়েছে।
  • ওকে (পড়ুন অভিষেককে) অ্যাকসিডেন্ট করে মারার চেষ্টা হয়নি? একটা চোখে দেখতে পায় না। মণিটা উপড়ে এসেছিল।
  • খুব খারাপ লাগে আমার জন্য ওকে কথা শুনতে হয়। আমি তো ওকে ডেপুটি চিফ মিনিস্টার বা চিফ মিনিস্টার করিনি। আমি ওকে বলেছিলাম, তোকে ভোটে দাঁড়াতে হবে না। তুই পার্টির কাজ কর তোকে রাজ্যসভায় সিট দিয়ে দেব। ও রাজি হয়নি। বলেছে, আমি মানুষের ভোটেই নির্বাচিত হব। এটা তো আমার হাতের মুঠোয় ছিল।
  • আমার পরিবারের সবাই পলিটিক্স করে। হয়তো উঁচু জায়গাতে নেই। যখন ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন তখন আমরা ছভাই দু’বোন মিছিল করতাম। তখন কাউকে দেখতে পাইনি।
ছোট থেকে বড় হয় সব পরিবারই। একটা পরিবার প্রথমে ছোট থাকে। সেই পরিবারের ছেলেমেয়ে মানুষ হয়। বাবা-মা মানুষ করে। তারপর সেই ছেলেটা একটা চাকরি জোটায়। আমাদের পরিবারের বড় হতেও চল্লিশ-পঞ্চাশ বছর লেগেছে। এদিন নাম না করে অমিত শাহর চেহারা ছবি নিয়েও টিপ্পনি কাটেন মমতা। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে গেলে ডেডিকেশন থাকতে হবে। এই চেহারায় হবে না। ফোলা ফোলা চেহারা। বেশ নাদুস নুদুস। সুন্দর সুন্দর দেখতে। ফানুস ফানুস চেহারা। ফাটুস ফুটুস চেহারা।” তবে সে সব টিপ্পনির উর্ধ্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠল অভিষেক ও পরিবার সম্পর্কে সাফাই। এখন দেখার বিরোধীরা এ নিয়ে কী বলেন।[/vc_column_text][/vc_column][/vc_row]

```