
শেষ আপডেট: 8 November 2019 18:30
মুখ্যমন্ত্রী বলেছেন, ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসনিক কর্তারা। তৎপর রয়েছে উদ্ধারকারী দলও। সারা রাত জেগে উদ্ধারকাজ তদারকি করবেন জেলাশাসক, পুলিশকর্তারা। বিভিন্ন সাইক্লোন সেন্টারে ২ লক্ষ ৪০ হাজার খাবার জলের পাউচ পাঠানো হয়েছে। ১ লক্ষ ৬৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। প্রায় ৩১৮টি শরণার্থী শিবিরে ঠাঁই মিলেছে ১ লক্ষ ১২ হাজার মানুষের। প্রশাসনের থেকে সবুজ সঙ্কেত না মেলা পর্যন্ত ত্রাণশিবিরেই রাখা হবে আশ্রিতদের।
https://www.facebook.com/TheWallNews/videos/390580558488816/
হাওয়া অফিস জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই ঝড়ের বেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দক্ষিণ চব্বিশ পরগনায় ১০০-১১০ কিলোমিটার/ঘণ্টা। কলকাতা, হাওড়া, হুগলিতে প্রতি ঘণ্টায় ৬৫-৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। বুলবুলের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে সাগর, ধবলাহাট, শিবপুর, সাগর ব্লকের চেমাগুড়ি, মৌসুনি, বকখালি এবং ফ্রেজারগঞ্জ এলাকায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল সকাল থেকে ড্রোন উড়িয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি চালানো হবে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-west-bengal-cyclone-bulbul-makes-landfall-on-sagar-islands/