Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্শিয়াঙে মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে হল পাহাড়ের রীতি মেনে, সকালেই সিঁদুর দান

কার্শিয়াংয়ের কমিউনিটি হলে সম্পন্ন হয় মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। পাত্রী কার্শিয়াংয়ের মেয়ে দীক্ষা ছেত্রী। বিয়ে উপলক্ষে রীতিমতো সেজে উঠেছে কার্শিয়াং পাহাড়।

কার্শিয়াঙে মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে হল পাহাড়ের রীতি মেনে, সকালেই সিঁদুর দান

শেষ আপডেট: 7 December 2023 19:19

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: বৃহস্পতিবার সকালে কার্শিয়াংয়ের কমিউনিটি হলে সম্পন্ন হয় মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। পাত্রী কার্শিয়াংয়ের মেয়ে দীক্ষা ছেত্রী। বিয়ে উপলক্ষে রীতিমতো সেজে উঠেছে কার্শিয়াং পাহাড়। বিয়েতে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবদম্পতিকে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বৃহস্পতিবার সকালেই হয় সিঁদুরদান পর্ব। মকাইবাড়ি চা বাগানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরেই নবদম্পতিকে আশীর্বাদ করতে যান মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে উপলক্ষে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন কার্শিয়াঙে। আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে একাধিক রাজনৈতিক নেতার। টলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন বিয়ের অনুষ্ঠানে।

জেলা সফর উপলক্ষে মুখ্যমন্ত্রী এদিন পাহাড়ে রয়েছেন। সকালে মকাইবাড়ি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই তিনি বলেন, “পাহাড়ের সঙ্গে আমাদের রক্তের বন্ধন হয়ে গেল। হৃদয়ের মেলবন্ধন রচিত হল।”


```