Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুদ্ধদেব ভট্টাচার্যর স্লোগান ফিরল মমতার মুখে, ‘উন্নততর তৃণমূলের’ ডাক দিদির

দ্য ওয়াল ব্যুরো: মহাকরণ থেকে জ্যোতি বসু সরে যাওয়ার পরে তখন মুখ্যমন্ত্রী পদে বুদ্ধদেব ভট্টাচার্যের অভিষেক হয়েছে। ফের ভোটে যাওয়ার আগে বুদ্ধদেববাবু স্লোগান তুলেছিলেন, 'বামফ্রন্টের কোনও বিকল্প নেই। বামফ্রন্টের বিকল্প আরও উন্নততর বামফ্রন্ট।'

বুদ্ধদেব ভট্টাচার্যর স্লোগান ফিরল মমতার মুখে, ‘উন্নততর তৃণমূলের’ ডাক দিদির

শেষ আপডেট: 4 February 2021 13:03

দ্য ওয়াল ব্যুরো: মহাকরণ থেকে জ্যোতি বসু সরে যাওয়ার পরে তখন মুখ্যমন্ত্রী পদে বুদ্ধদেব ভট্টাচার্যের অভিষেক হয়েছে। ফের ভোটে যাওয়ার আগে বুদ্ধদেববাবু স্লোগান তুলেছিলেন, 'বামফ্রন্টের কোনও বিকল্প নেই। বামফ্রন্টের বিকল্প আরও উন্নততর বামফ্রন্ট।' গেরুয়া ঝড় ও দলে বড় ধরনের ভাঙনের মুখে পড়ে তৃণমূল যখন বিপন্ন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তাৎপর্যপূর্ণ ভাবেই যেন প্রতিধ্বনিত হল বুদ্ধদেব ভট্টাচার্যের তোলা সেই ঐতিহাসিক স্লোগান। বিষ্যুদবার দক্ষিণ কলকাতার গীতাঞ্জলী স্টেডিয়ামে দলের তফসিলি জাতি ও উপজাতি সংগঠনের মঞ্চে বক্তৃতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভাতেই মমতা বলেন, তৃণমূলের কংগ্রেসের কংগ্রেসের কোনও বিকল্প নেই। তৃণমূলের বিকল্প হল উন্নততর তৃণমূল। বুদ্ধদেব ভট্টাচার্য উন্নততর বামফ্রন্টের স্লোগান তোলার পরে জ্যোতিবাবুরা খানিকটা অসন্তুষ্টই হয়েছিলেন বলে শোনা গিয়েছিল। কিন্তু অনেকের মতে, বুদ্ধদেববাবু তখন কৌশলেই সেই স্লোগান তুলেছেন। কারণ, ততদিনে বাম শিবিরে বেনোজল ঢুকতে শুরু হয়েছে। শিল্পায়ন হয়নি। অনুন্নয়ন, অনগ্রসরতার ছাপ পরিষ্কার। নিচুতলায় সিপিএমের এক শ্রেণির নেতা, কর্মীর আচরণ, দাপট, সন্ত্রাসের বিরুদ্ধে ফুঁসছে মানুষ। আর সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছেন, হয় এবার নয় নেভার।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের আজকের অবস্থা সে ভিন্ন নয়। সেই সময়ে সমীর পুততুণ্ড, সইফুদ্দিন চৌধুরীরা যেমন দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে পার্টি ছেড়েছিলেন, এখন তার থেকেও বিপন্ন চেহারা বাংলায় শাসক দলের। শুভেন্দু অধিকারীর মতো দোর্দণ্ডপ্রতাপ নেতা দল ছেড়েছেন। দুই মেদিনীপুর ও জঙ্গলমহল তো বটেই বাংলা জুড়ে যাঁর জনভিত্তি ও ফলোয়ার রয়েছে। সেই সঙ্গে দল ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো এক তরুণ মন্ত্রী। যাঁর ভাবমূর্তি স্বচ্ছ। যিনি অকাতরে নিয়োগ দুর্নীতি নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন মমতার বিরুদ্ধে। তাঁদের সঙ্গেই দল ছেড়ে দিচ্ছেন এক ঝাঁক বিধায়ক, সাংসদ, ব্লক, জেলার নেতা। শুধু কী তাই! বাংলায় তামাম বিরোধী দলের অভিযোগ হল, গত দশ বছরে বল্গাহীন দুর্নীতি হয়েছে। বাংলায় পুলিশরাজ চলেছে। সাধারণ মানুষ, গ্রামের গরিবরা পর্যন্ত কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট চক্রের প্রভাবে আক্রান্ত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল সরকারের বিরুদ্ধে সেই প্রতিষ্ঠান বিরোধিতা ঢাকতে ইতিমধ্যেই কয়েক প্রস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন, বহিরাগত স্লোগান তুলে বিতর্কের মুখ ঘোরানোর চেষ্টা হয়েছে। ডেলিভারি সিস্টেমের ত্রুটি ঢাকতে ‘দিদিকে বলো’, ‘দুয়ারে সরকার’ হয়েছে। আর এখন উন্নততর তৃণমূলের কথা বলা হচ্ছে। তবে তাঁদের মতে, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার ফারাক শুধু একটাই। এবং সেটা কম বড় নয়। সে দিন মুখ্যমন্ত্রী পদে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন নতুন মুখ। বাংলায় শিল্পায়নের, আইনের শাসন কায়েম করার রোম্যান্টিসিজম তাঁর চোখে দেখেছিলেন মানুষ। কিন্তু বাংলায় মুখের বদল হয়নি। গত দশ বছর ধরে বাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নততর তৃণমূলের মুখও তিনিই। ২৯৪টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী।

```