অমিত শাহ বাংলাকে দুঃস্বপ্নের নগরী বলে গেছেন: মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স লাইভ হাইলাইট
দ্য ওয়াল ব্যুরো: নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা করলেন রাজ্যের নতুন কর্ম সংস্থান নিয়ে। তার পরে তিনি জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথার।
দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের হাইলাইটস।
আমরা পুলিশকে বল
শেষ আপডেট: 22 December 2020 10:11
দ্য ওয়াল ব্যুরো: নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা করলেন রাজ্যের নতুন কর্ম সংস্থান নিয়ে। তার পরে তিনি জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথার।
দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের হাইলাইটস।
-
আমরা পুলিশকে বলেছিলাম হোমগার্ড থেকে শুরু করে যাঁরা আছেন, যাঁদের ১৫ বছর হয়ে গেছে পোস্টিং, তাঁদের হোম ডিস্ট্রিক্ট এ আমরা ট্রান্সফার করব। আমরা কথা দিয়েছিলাম। ৫০ হাজার আবেদন এসেছিল, আমরা ৩৫ হাজার করে দিয়েছি অলরেডি।
-
শিক্ষকদের নিজের জেলায় বদলির জন্য ১০,১৬৩ আবেদন এসেছিল। ৬৩৬৬ জনের অনুমোদন হয়ে গেছে। ৬৬% হয়ে গেছে।
-
প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামীকাল প্রাথমিক বোর্ড রিক্রুটমেন্ট নোটিস দেবে। ইন্টারভিউ হবে ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত।
-
৩১ জানুয়ারি তৃতীয় টেট এক্সাম হবে। অফলাইন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর উদ্দেশে-
-
দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর জেনে নিয়ে বলা উচিত। বাংলা মানে খারাপ রাজ্য বুঝিয়ে গেছেন। অমিত শাহ কোথায় ছিলেন ১১ বছর আগে? তখন বাংলার চেহারা কী ছিল?
-
বাংলা এখন ঝকঝক চকচক করছে।
-
দারিদ্র্য দূরীকরণে বাংলা ১ নম্বর। ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বর। রুরাল হাউজিং, রুরাল রোড, মাইনরিটি ডেভলপমেন্টেও এক নম্বর।
-
এগুলো কেন্দ্রের রিপোর্ট। কে মিথ্যে কথা বলছে, রিপোর্ট না উনি?
-
জিডিপি নিয়ে অনেক কথা বলেছেন। কিন্তু দেশের জিডিপি ৪.৮০%, বাংলায় ৭.২৮%।
-
এফডিআই গ্রোথ আমাদের সময়ে ৭৩৬% বেড়েছে, না জেনে কথা বলেছেন অমিত শাহ।
-
২২ হাজার কোটি এফডিআই এসেছে আমাদের রাজ্যে।
-
আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলছেন উনি। হাথরাসের ঘটনা নিয়ে ওনার মুখ বন্ধ, অথচ বাংলায় কোনও ঝামেলা হলেই সেটাকে পলিটিক্যাল মার্ডার বলা হচ্ছে।
-
বাংলায় স্কুলে ড্রপআউট কমেছে।
-
আমায় একটা রাজ্য দেখান, যেখানে চিকিৎসায় এত সুবিধা পাওয়া যায়। বাংলায় এখন শয্যা সংখ্যা ৮৫ হাজার।
-
সব উৎসব শান্তিপূর্ণ ভাবে হয়েছে। পাহাড়, জঙ্গলমহল শান্ত।
-
৯০ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে বাংলায়।
-
স্কুল নিয়ে কত কথা ওঁর। আমার কথা শুনলে না জানি কত ব্যথা হবে।
-
৯৯.৯৬ স্কুলে ইলেক্ট্রিসিটি আছে।
-
১০০ শতাংশ স্কুলে টয়লেট আছে। যাবেন নাকি, কোনও টয়লেট ইউজ করে দেখবেন? স্যানিটাইজ করে দেব, চিন্তা নেই।
-
সব তথ্য দিয়ে দিলাম, এ জন্য অমিত শাহকে খাওয়াতে হবে আমায়। ধোকলা খাওয়াতে হবে।
-
সিভিল ভলান্টিয়ার অনেকে মারা গেছেন কাজ করতে করতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৩৪৫ জন মৃতের পরিবারের এক এক জনকে চাকরি দেওয়া হবে।
-
আমরা ট্যাব দেব বলেছিলাম। আমার সাড়ে ৯ লক্ষ ট্যাব দরকার ছিল। কিন্তু চাইনিজ ট্যাব এখন বন্ধ আছে কেন্দ্রের নির্দেশে। তাই টেন্ডারিং করেও এক-দেড় লাখের বেশি পাইনি আমরা। তাই ১০ হাজার টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেব ডাইরেক্ট। ট্যাব কিনবে বা স্মার্ট ফোন কিনে নেবে।