Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পাখির কিচিরমিচির ডাক-খোলা আলো’, বিশ্বভারতী নিয়ে রাজ্যপালকে রবি ঠাকুরের শিক্ষাভাবনা বললেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: শান্তিনিকেতনের অশান্তি নিয়ে দুপুরেই টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিশ্বভারতীর আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিকেলে নবান্নের সাংবাদি

‘পাখির কিচিরমিচির ডাক-খোলা আলো’, বিশ্বভারতী নিয়ে রাজ্যপালকে রবি ঠাকুরের শিক্ষাভাবনা বললেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 17 August 2020 13:11

দ্য ওয়াল ব্যুরো: শান্তিনিকেতনের অশান্তি নিয়ে দুপুরেই টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিশ্বভারতীর আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীও জানালেন তাঁর সঙ্গে রাজ্যপালের টেলিফোনে কথা হয়েছে। এবং তাঁকে তিনি রবীন্দ্রনাথের প্রকৃতির কোলে শিক্ষা ভাবনার কথা বলেছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল আগে টুইট করেছিলেন তারপর আমায় ফোন করেছিলেন। তিনি আমাকে ফোনে জানিয়েছেন ওখানে একতা সমস্যা চলছে। আমি ওঁকে বললাম, বিশ্বকবির উদ্দেশ্যই ছিল, ফাঁকা জায়গায়, প্রকৃতির পরিবেশে, খোলা আলোয়, পাখির কিচিরমিচির ডাকে, গাছতলায় শিক্ষার মুক্ত পরিবেশ তৈরি করা। পরিবেশ বজায় রেখেই শান্তিনিকেতন তিনি তৈরি করেছিলেন।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি খোঁজ নিয়ে পেয়েছি, তাতে আমি শুনেছি ওখানে কোনও একটা নির্মাণ কাজ চলছিল। পৌষমেলা যেখানে হয় তার আশপাশে। সেই নির্মাণের পাহারা দিতে বহিরাগতরা উপস্থিত ছিল। সেটা ঠিক ছিল না। ছাত্ররা এবং বোলপুরের মানুষ এটা পছন্দ করেননি। তাঁরা প্রতিবাদ জানান। এটা আমার কানে যখন আসে তখন আমি পুলিশকে বলি জেলাশাসককে বলুন একটি বৈঠক করতে। সেখানে ভিসি, ছাত্রছাত্রী, সাধারণ মানুষের বক্তব্য শুনে বিষয়টার শান্তিপূর্ণ মীমাংসা করা হোক।” মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, তিনি চান না ওখানে কনস্ট্রাকশন হোক। সঙ্গে এও বলেন, বিশ্ববিদ্যালয় না চাইলে ওখানে পুলিশ ঢুকতে পারে না।” পৌষ মেলার মাঠে পাঁচিল তোলা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিলই। বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ঠিকা সংস্থার কর্মীদের রবিবার মারধরও করেছেন ব্যবসায়ী সমিতির লোকজন। তাও গতকাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপস্থিতিতে পাঁচিল তোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু সোমবার পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকেনি। বিক্ষোভ কার্যত তাণ্ডবে পরিণত হয় এদিন। স্থানীয় লোকজনই পাঁচিল তোলার কাজ আটকে দেন বলে অভিযোগ। একটি গেটও ভাঙচুর করা হয়েছে বলে খবর। তা ছাড়া পাঁচিলের জন্য মাটি কেটে গর্ত করা হয়েছিল তাতেও মাটি ফেলে বুজিয়ে দেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে যায় বিশ্বভারতীতে। শনিবার একপ্রস্থ গণ্ডগোল হয়েছিল বিশ্বভারতীতে। রবিবার অধ্যাপক ও নিরাপত্তারক্ষীদের দাঁড় করিয়ে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন উপাচার্য। কিন্তু সোমবার একই কাজ করতে এলে কার্যত ফুঁসে ওঠেন স্থানীয়রা। এই ঘটনা নিয়ে এখনও বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি। নিপ্পন ভবন এবং বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনের এলাকায় মেলার মাঠ ঘিরে দেওয়ার প্রাথমিক কাজ শুরু হয় রবিবার। এই কাজ দ্রুত শেষ করার জন্য ওখানে একটি অস্থায়ী ক্যাম্পও তৈরি করা হয়েছিল। এদিন সেটিও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বভারতীর আর কোনও ফারাক থাকছে না। রবীন্দ্র ভাবাদর্শ, ইতিহাস, ঐতিহ্য, ভাবাবেগ সব কিছু ধ্বংস করে নরেন্দ্র মোদী সরকার এখন বিশ্বভারতীকে কংক্রিটের জঙ্গল বানানোর চেষ্টা করছে। বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কাজে লাগিয়ে এই কাজ কেন্দ্র করতে চাইছে বলে অভিযোগ। এদিন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়িও ওই এলাকায় মিছিল করেন বলে জানা গিয়েছে।

```