Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রাজ্যে কোভিড টেস্টের খরচ কমে হল ৯৫০, উত্তরপ্রদেশ, ওড়িশার পরে রেট কমানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই ওড়িশা সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কোভিড নির্ণয়কারী আরটি পিসিআর টেস্টের খরচ ৪০০ টাকা করেছে তারা। তার আগে, মঙ্গলবারই উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছিল, বেসরকারি ল্যাবগুলিকে ৭০০ টাকায় বেঁধে রাখতে হবে আরটি পিসিআর টেস্ট

রাজ্যে কোভিড টেস্টের খরচ কমে হল ৯৫০, উত্তরপ্রদেশ, ওড়িশার পরে রেট কমানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 3 December 2020 10:59

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই ওড়িশা সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কোভিড নির্ণয়কারী আরটি পিসিআর টেস্টের খরচ ৪০০ টাকা করেছে তারা। তার আগে, মঙ্গলবারই উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছিল, বেসরকারি ল্যাবগুলিকে ৭০০ টাকায় বেঁধে রাখতে হবে আরটি পিসিআর টেস্টের খরচ। আর কেউ বাড়ি বসে এই টেস্ট করাতে চাইলে তা ৯০০ টাকা। এর পরে, আজ বৃহস্পতিবারই নবান্নে সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এ রাজ্যে বেসরকারি হাসপাতালগুলিতে কোভিডের আরটি পিসিআর টেস্ট করা হবে ৯৫০ টাকায়। এত দিন এই টেস্টের খরচ ছিল ১৫০০ টাকা। পর্যবেক্ষকরা বলছেন, কোভিড পরিস্থিতিতে টেস্টিং নিয়ে বরাবরই বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার যা জনঘনত্ব, তাতে টেস্ট অনেক কম হচ্ছে বলে দাবি করেছেন চিকিতসকরাও। প্রথম থেকে যেখানে আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা বারবারই বলে এসেছেন কোভিডের সঙ্গে লড়াই করার অন্যতম হাতিয়ার টেস্টিং টেস্টিং অ্যান্ড টেস্টিং, সেখানে এ রাজ্য টেস্টিংয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে। এর পরে টেস্টিংয়ের সংখ্যা বেশ বাড়লেও, টেস্টিংয়ের খরচ নিয়ে বারবারই নানা বিভ্রান্তি হয়। জুন মাসের ২৬ তারিখে কোভিড চিকিৎসা জন্য বেসরকারি হাসপাতালগুলি রোগীর থেকে কত টাকা নেবে, সেই অঙ্ক বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, কোভিড টেস্ট বাবদ ২২৫০ টাকার বেশি কোনও রোগীর থেকে নেওয়া যাবে না। এর পরে অক্টোবর মাসের গোড়ায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নোটিস প্রকাশ করা হয়েছিল, কোভিড টেস্টের খরচ ২২৫০ টাকা থেকে কমে ১২০১ টাকা করা হয়েছে। যদিও এ বিষয়টি জানাজানি হওয়ার পরেই সেই নোটিস বাতিল করে দেয় স্বাস্থ্য দফতর। এর কারণ কী, তা স্পষ্ট হয়নি। এর পরে ১২ অক্টোবর ঘোষণা হয়, রাজ্যে কোভিড টেস্টের খরচ ২২৫০ টাকা থেকে কমে হচ্ছে ১৫০০ টাকা। শেষমেশ আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আরও কমল কোভিড টেস্টের খরচ। ৯৫০ টাকায় বেসরকারি ল্যাব থেকে কোভিড পরীক্ষার আরটি পিসিআর টেস্ট করতে পারবেন রাজ্যবাসী।

```