Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেন্টার অফ এক্সেলেন্স, ৬টি নতুন কোর্স, প্লাজমা ব্যাঙ্ক! বাংলার করোনা যুদ্ধে তিনটি নতুন ঘোষণা মমতার

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য দফতরকে আলাদা করে অভিনন্দন জানিয়ে, ভাইরাস মোকাবিলায় একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে আরও বেশ কিছু নতুন সরকারি প্রকল্পের সঙ্গেই এই বি

সেন্টার অফ এক্সেলেন্স, ৬টি নতুন কোর্স, প্লাজমা ব্যাঙ্ক! বাংলার করোনা যুদ্ধে তিনটি নতুন ঘোষণা মমতার

শেষ আপডেট: 6 July 2020 12:18

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য দফতরকে আলাদা করে অভিনন্দন জানিয়ে, ভাইরাস মোকাবিলায় একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে আরও বেশ কিছু নতুন সরকারি প্রকল্পের সঙ্গেই এই বিষয়গুলিও সামনে আনেন তিনি। অনেকেই মনে করছেন, ভাইরাস গবেষণায় আলাদা করে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করতে চাইছে বাংলা। এদিন মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যক্ষেত্রে সংক্রামক রোগের মোকাবিলায় জোর দেওয়া এখন বিশেষ জরুরি। তাই বেলেঘাটা আইডি হাসপাতালে সংক্রামক রোগ ব্যবস্থাপনার জন্য রাজ্যের প্রথম উৎকর্ষ কেন্দ্র তৈরি হবে বলে ঘোষণা করা হল। এই 'সেন্টার অফ এক্সেলেন্স'-এর কথা ঘোষণা করে মমতা উল্লেখ করেন, "সাম্প্রতিক করোনা আবহে বেলেঘাটা আইডি খুব ভাল কাজ করছে সংক্রামক ব্যাধি নিয়ে।" এর পরে মমতা ঘোষণা করেন, 'স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন'-এ সংক্রামক রোগ এবং অ্যাডভান্সড মাইক্রোবায়োলজির জন্য নতুন বিভাগ গড়া হবে। পাশাপাশি, প্রতি বছর  ডিএম সংক্রামক রোগ বিষয়ক কোর্সের জন্য ৬টি নতুন পোস্ট বা আসনও তৈরি করা হবে। এছাড়াও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমিউনো-হেমাটোলজি বিভাগে রাজ্যের প্রথম কনভ্যালেসেন্ট প্লাজ়মা ব্যাঙ্ক স্থাপন করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্যে কোভিড পজ়িটিভ চিকিৎসার জন্য এই প্লাজমা ব্যাঙ্ক গড়া হল।" এই তিনটি ঘোষণা স্বাস্থ্যমহলে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন চিকিৎসকরা। রাজ্যের কোভিড যুদ্ধের জন্য যা প্রয়োজন, আরও গবেষণা এবং চিকিৎসার সুব্যবস্থা-- সেই দু'টি দিকেই আলাদা করে নজর দেওয়া যাবে নতুন এই পদক্ষেপগুলিতে।

```