Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩% ডিএ ঘোষণা, ‘আপনাদের সকলের চরণে আমার প্রণাম’, ফেডারেশনের প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ভোট বছরে রাজ্য সরকারি কর্মচারীদের সরকার সামান্য কিছু হলেও আর্থিক সুবিধা দিতে পারে বলে আগাম সম্ভাবনা ছিল। হলও তাই। বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ

৩% ডিএ ঘোষণা, ‘আপনাদের সকলের চরণে আমার প্রণাম’, ফেডারেশনের প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 3 December 2020 10:35

দ্য ওয়াল ব্যুরো: ভোট বছরে রাজ্য সরকারি কর্মচারীদের সরকার সামান্য কিছু হলেও আর্থিক সুবিধা দিতে পারে বলে আগাম সম্ভাবনা ছিল। হলও তাই। বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেছেন, জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি খুশি হলে আপনারা বুঝতে পারবেন। আমি বিরক্ত হলেও বুঝতে পারবেন। রাজনীতিতে আমি কোনও ছলনা করি না। আপনারা আমাকে যে চিঠিটা দিয়েছেন আমার হৃদয় স্পর্শ করে গেছে। যদিও আমার টাকা নেই, পয়সা নেই। ৮৫ হাজার কোটি টাকা কেন্দ্র থেকে পাই। তবু সরকারি কর্মচারীদের গায়ে হাত পড়ুক তা আমরা চাইনি।" তিনি বলেন, "অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ। আমি তাঁর সঙ্গে কথা বলতে পারিনি। ছোট্ট একটু কথার মধ্যে দিয়ে বলে দিই। প্রতি বছর জানুয়ারি মাসে সামান্য একটু ডিএ দিই। এ বারও জানুয়ারি মাসে আপনারা ৩ শতাংশ ডিএ পাবেন।” মুখ্যমন্ত্রী এর পর বলেন, “যতটুকু পারলাম...মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই/দীন-দুখিনী মা যে তোদের আর তো দেওয়ার সাধ্য নাই।” সেই সঙ্গে ফেডারেশনের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আপনারা এসেছেন কষ্ট করে, আপনাদের সকলের চরণে আমার প্রণাম। আপনাদের পরিবার পরিজনকে সবাইকে বলছি সাবধানে থাকবেন। মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। যদি বেশি ভিড়ে যান তা হলে দুটো মাস্ক ব্যবহার করবেন।” ডিএ মামলার রায়ে স্যাট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ অবিলম্বে মেটাতে হবে। তার সময়সীমাও বেঁধে দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে রাজ্য। আগামী ১৬ ডিসেম্বর, বুধবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগেই তিন শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ডিএ মামলার শুনানিতে একাধিকবার রাজ্য সরকার বলেছে, কোষাগারে টান রয়েছে। ইচ্ছে থাকলেও উপায় নেই। অনেকের মতে, হতে পারে ১৬ তারিখের শুনানির আগে এই ঘোষণা করে আদালতে যুক্তি দেওয়ার রাস্তা করে রাখল। তাঁদের মতে, সরকার হয়তো আদালতে বলতে চাইবে, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি।

```