
শেষ আপডেট: 14 November 2022 07:17
দ্য ওয়াল ব্যুরো: 'অজানা জ্বর'-এ (unidentified fever) আক্রান্ত হয়েছে রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটল। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর মৃত্যু হল ১০ বছর বয়সি এক কিশোরীর।
ঘটনাটি ঘটেছে বরানগর (Baranagar) পুরসভার ১ নম্বর ওয়ার্ড সতীন সেন নগর এলাকায়। মৃত কিশোরীর নাম বিপাশা দাস। সে বরানগর সারদা হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল (class 5 student)। গত কয়েকদিন ধরেই সে জ্বরে ভুগছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিজনরা। পরে অবস্থার অবনতি হলে তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়। এই ধরনের জ্বরে আক্রান্ত হয়ে আর যাতে কোনও মৃত্যুর না ঘটে সে বিষয়ে নজর রাখছে বরানগর পুরসভা ও ওয়ার্ডের স্থানীয় প্রশাসন।
মৃত কিশোরীর পরিবার-পড়শিদের দাবি, ডেঙ্গিতেই মারা গেছে মেয়ে। কিন্তু সরকারিভাবে সেই তথ্য গোপন করা হচ্ছে।
রাজ্যে 'অজানা জ্বরে' আক্রান্ত হয়ে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। বিরোধীদের দাবি, এই অজানা জ্বর আসলে ডেঙ্গি। তাদের দাবি, চিকিৎসকদের রিপোর্টে মৃত্যুর কারণ অজানা জ্বর বলে উল্লেখ করা হলেও আসলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কিশোরীর। বিজেপি সহ বিরোধী দলগুলির বক্তব্য, রাজ্যের হাতে টাকা নেই বলে ডেঙ্গি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং ঠান্ডা বাড়লে ডেঙ্গির দাপট কমবে, একথা বলে পরিস্থিতি ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে সরকারের তরফে, এমনটাই অভিযোগ তাদের।
দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ড! তরুণীর দেহ কুপিয়ে ৩৫ টুকরো করে ফেলা হয়েছে নানা জায়গায়