Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুর্শিদাবাদের মাদ্রাসায় যৌন হেনস্থা ক্লাস ফোরের ছাত্রকে, কাঠগড়ায় শিক্ষক!

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুলপড়ুয়াকে যৌন নিগ্রহের (sexually assault) অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। সোমবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুপিলা এমআইওএস সিনিয়র মাদ্রাসায় (madrasa)

মুর্শিদাবাদের মাদ্রাসায় যৌন হেনস্থা ক্লাস ফোরের ছাত্রকে, কাঠগড়ায় শিক্ষক!

শেষ আপডেট: 18 October 2022 13:41

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুলপড়ুয়াকে যৌন নিগ্রহের (sexually assault) অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। সোমবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুপিলা এমআইওএস সিনিয়র মাদ্রাসায় (madrasa)। এরপর রাতেই ডোমকল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার সকালে এই ঘটনার কথা চাউর হয়ে যায় ওই এলাকায়। যার ফলে মঙ্গলবার সেই স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার একেবারেই কমে গেছে। জানা গেছে, কুপিলা এমআইওএস সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রকে দুপুরে টিফিনের সময়ে বাথরুমে টেনে নিয়ে যায় ওই শিক্ষক। সেখানেই ওই বাচ্চাটির উপর যৌন নির্যাতন চালায় সেই শিক্ষক।

এ কথা কাউকে জানালে বড় বিপদ হয়ে যাওয়ার ভয় দেখায় সেই শিক্ষক। এরপর বাড়ি ফিরে সন্ধেবেলা নিজের বাবাকে সব কথা খুলে জানায় ওই পড়ুয়া। ঘটনার কথা শুনে সঙ্গে সঙ্গে ওই রাতেই ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির বাবা। অভিযোগের ভিত্তিতে রাতেই সেই শিক্ষককে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

সোদপুরের মহিলা ধর্ষণ রুখেছিলেন, কুপিয়েছিল দুষ্কৃতীরা, মৃত্যু আরজি করে


```