Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আসানসোলে কোটিপতির মৃত্যু, সম্পত্তি নিয়ে ভাই-বোনের লড়াইয়ে বাড়িতেই দেহ পাঁচ দিন

দ্য ওয়াল ব্যুরো: আগে সম্পত্তি ভাগ না আগে সৎকার? এই প্রশ্নের জবাব মিলছে না। তাই বাড়িতেই রয়ে গিয়েছে এক মৃতের দেহ। সম্পত্তির ভাগ কে পাবে তা নিয়ে ছেলেমেয়েদের লড়াইয়ে পাঁচ দিন ধরে বাড়িতেই পরে রয়েছে আসানসোলে মৃতের দেহ। আর এই ঘটনা নিয়ে রীতিমতো চ

আসানসোলে কোটিপতির মৃত্যু, সম্পত্তি নিয়ে ভাই-বোনের লড়াইয়ে বাড়িতেই দেহ পাঁচ দিন

শেষ আপডেট: 15 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আগে সম্পত্তি ভাগ না আগে সৎকার? এই প্রশ্নের জবাব মিলছে না। তাই বাড়িতেই রয়ে গিয়েছে এক মৃতের দেহ। সম্পত্তির ভাগ কে পাবে তা নিয়ে ছেলেমেয়েদের লড়াইয়ে পাঁচ দিন ধরে বাড়িতেই পরে রয়েছে আসানসোলে মৃতের দেহ। আর এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। পাঁচ দিন আগে মৃত্যু হয় আর এস চৌধুরী নামে এক ব্যক্তির। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত এই ব্যক্তি বিপুল সম্পত্তির অধিকারী বলে দাবি স্থানীয়দের। এই ব্যক্তির দুই ছেলে ও এক মেয়ে। ছেলেরা বাবার ব্যবসাই দেখাশোনা করেন। অন্য দিকে বৈবাহিক সূত্রে মেয়ে থাকেন আমেরিকায়। এদিন তিনি আসানসোলে এসেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হওয়ার পরে এস এন চৌধুরী বাড়িতেই ছিলেন। সেখানেই চিকিৎসা চলছিল। কিন্তু গোলামাল শুরু হয় মৃত্যুর পরে। আসানসোলেই থাকা দুই ছেলে আর আমেরিকা থেকে বাবার মৃত্যুর খবর পেয়ে আসা মেয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সেই লড়াইয়ের জেরে এখনও হয়নি সৎকার। দেহ পড়ে রয়েছে বাড়িতেই। মৃত আর এস চৌধুরীর অট্টালিকার সমান বিশাল বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড়। সঙ্গে আতঙ্ক। কারণ, ওই বাড়িতেই পাঁচ দিন ধরে রয়ে গিয়েছে এক মৃতের দেহ। অনেকের আশঙ্কা করোনায় মৃত্যু নয় তো! অট্টালিকার দরজা বন্ধ। বাবার মৃত্যুর খবর পেয়ে আমেরিকা থেকে আসানসোলে আসা মেয়ে ঢুকতে পারছেন না বাড়িতে। তাঁর অভিযোগ, দরজা বন্ধ করে রেখেছে দুই ভাই। বাড়িতে ঢোকার চেষ্টা করতে গেলে গুলির শব্দ শোনা গিয়েছে বলেও তাঁর অভিযোগ। তাঁকে ঢুকতে বাধা দেওয়ার জন্যই গুলি চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আসানসোল পুলিশ লাইনের কাছেই বাড়ি এস এন চৌধুরীর। কিন্তু গত পাঁচ দিন ধরে যে সেই বাড়িতে মৃতের দেহ পড়ে রয়েছে তা জানতেও পারেনি পুলিশ। এদিন মৃত ব্যক্তির মেয়ে আসার পরে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। তবে দ্রুত এই ঘটনায় পদক্ষেপ করা হবে।

```