Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র কাঁকরতলা, রাতভর বোমাবাজি, ভাঙচুর

দ্য ওয়াল ব্যুরো: শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল বীরভূমের কাঁকরতলায়। রাতভর দফায় দফায় চলল বোমাবাজি। মঙ্গলবার সকালেও পরিস্থিতি অশান্ত। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, এলাকার আধিপত্য কোন গোষ্ঠীর হা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র কাঁকরতলা, রাতভর বোমাবাজি, ভাঙচুর

শেষ আপডেট: 13 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল বীরভূমের কাঁকরতলায়। রাতভর দফায় দফায় চলল বোমাবাজি। মঙ্গলবার সকালেও পরিস্থিতি অশান্ত। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, এলাকার আধিপত্য কোন গোষ্ঠীর হাতে থাকবে সেই নিয়ে ঝামেলা চলতেই থাকে। সোমবার রাতে ফের অশান্তি শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠী শেখ কালো এবং উজ্জ্বল কাদেরির অনুগামীদের মধ্যে। অভিযোগ, উজ্জ্বল কাদেরির অনুগামীরা বোমা, বন্দুক নিয়ে চড়াও হয় শেখ কালোর বাড়িতে। মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয় তাঁকে। পাল্টা হুমকি দেয় শেখ কালোর অনুচরেরাও। শুরু হয়ে যায় দু’পক্ষের হাতাহাতি, বোমাবাজি। রাতভর চলে সংঘর্ষ। বোমাবাজির ফলে শেখ কালোর বাড়ির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতি হয়েছে এলাকার অন্যান্য বাড়িগুলিতেও। শেখ কালোর স্ত্রী নজমুনা বিবির অভিযোগ,  "প্রায় শ'খানেক ছেলে এসে আক্রমণ করে আমাদের বাড়িতে। প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরপর বোমাবাজি করতে থাকে। নিয়ামুল, আকবর, বিট্টু, জয়নাল, আব্বাস এরা সবাই ছিল ওই দলে।" ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকালে শেখ কালো-সহ চার জনকে আটক করেছে পুলিশ। তাদের জেরা করা চলছে। এ দিকে বোমাবাজির সমস্ত অভিযোগ উড়িয়ে উজ্জ্বল কাদেরি বলেছেন, "শেখ কালোর প্রতি এলাকার লোকজনের রোষ থেকেই এমন ঘটনা। জনরোষের প্রতিফলন ঘটেছে। এই ঘটনার সঙ্গে আমরা কোনও ভাবেই জড়িত নই।"

```