Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিভিক ভলান্টিয়াররা পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না, শিক্ষক-অধ্যাপকরা পারবেন: কমিশন

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayet Election) ঘণ্টা বেজে গিয়েছে। বুধবারই সব জেলা শাসক ও জেলা পঞ্চায়েত অফিসারকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) জানিয়ে দিয়েছে, কারা পঞ্চায়েতে প্রার্থী হতে পার

সিভিক ভলান্টিয়াররা পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না, শিক্ষক-অধ্যাপকরা পারবেন: কমিশন

শেষ আপডেট: 13 April 2023 15:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayet Election) ঘণ্টা বেজে গিয়েছে। বুধবারই সব জেলা শাসক ও জেলা পঞ্চায়েত অফিসারকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) জানিয়ে দিয়েছে, কারা পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন, কারা পারবেন না।

রাজ্য নির্বাচন কমিশন পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে, সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteers) কোনওভাবেই পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না। সিভিকরা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী নন। কিন্তু কমিশনের বক্তব্য, তাঁরা স্থায়ী কর্মী না হলেও রাজ্য সরকার চুক্তিভিত্তিতে তাঁদের নিয়োগ করেছে। সেই নিয়োগের কিছু শর্ত রয়েছে। তার ফলে তাঁরা পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না।

একই কারণে সরকারের প্রায় সমস্ত রকমের চুক্তি ভিত্তিক কর্মী পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না। যেমন গ্রাম রোজগার সেবক, শিক্ষা বন্ধু, পঞ্চায়েতের ঠিকা কর্মী বা রাজ্য সরকারের চুক্তি ভিত্তিক সমস্ত ঠিকা কর্মী।

এমনিতে শিক্ষকদের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হতে কোনও বাধা নেই। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাথমিক শিক্ষক, হাই স্কুল শিক্ষক, প্যারা টিচাররা পঞ্চায়েতে প্রার্থী হতে পারেন। অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার, গেস্ট লেকচাররাও পঞ্চায়েতে প্রার্থী হওয়ার জন্য যোগ্য।

কোনও ব্যক্তির ২১ বছর বয়স হলেই পঞ্চায়েতে প্রার্থী হওয়া যায়। তবে পঞ্চায়েত স্তরে প্রার্থী বাছাই করতে গিয়ে অনেক সময়ে সমস্যা হয়। নিচু তলায় অনেকের ধারণা নেই যে কারা প্রার্থী হওয়ার যোগ্য কারা যোগ্য নন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, গ্রামের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, শিশু শিক্ষা সহায়করাও প্রার্থী হতে পারবেন। তা ছাড়া ইলেকট্রিসিটি বোর্ডের কর্মীদেরও প্রার্থী হতে বাধা নেই। কারণ, বোর্ডের নিয়মে কোনও নিষেধাজ্ঞা নেই।

শাড়ির আঁচল পেতে ভিক্ষা করব, দিল্লির কাছে চাইব না: মমতা


```