Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হায়দরাবাদের নৃশংসতা আর নয়! ট্রাক চালকের খপ্পর থেকে মহিলার মান বাঁচালেন সিভিক ভলান্টিয়ার

দ্য ওয়াল ব্যুরো:  হায়দরাবাদের ঘটনার মতোই হয়তো আরও এক ভয়াবহ ঘটনার সাক্ষ্মী হত পূর্ব বর্ধমান। ট্রাক চালকের নৃশংস নির্যাতনের শিকার হতে হত আরও এক মহিলাকে। পরিস্থিতি মোড় নিচ্ছিল সেই দিকেই। কিন্তু হয়নি। কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের সাহস এবং উ

হায়দরাবাদের নৃশংসতা আর নয়! ট্রাক চালকের খপ্পর থেকে মহিলার মান বাঁচালেন সিভিক ভলান্টিয়ার

শেষ আপডেট: 3 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  হায়দরাবাদের ঘটনার মতোই হয়তো আরও এক ভয়াবহ ঘটনার সাক্ষ্মী হত পূর্ব বর্ধমান। ট্রাক চালকের নৃশংস নির্যাতনের শিকার হতে হত আরও এক মহিলাকে। পরিস্থিতি মোড় নিচ্ছিল সেই দিকেই। কিন্তু হয়নি। কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের সাহস এবং উপস্থিত বুদ্ধিতে মান বেঁচেছে মহিলার। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। রাত তখন ১২টা। আউশগ্রামের গুসকরায় শিরিষতলার রাস্তা শুনশান। সেখানেই টোলট্যাক্সের কাছে প্রায় সমায়েই দেখা যায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে। ওই চত্বরেই ঘুরে বেড়ান তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার দিনও টোলট্যাক্সের কাছেই বসেছিলেন ওই মহিলা। সেই সময় সেখানে একটি সিমেন্ট বোঝাই ট্রাক এসে থামে। গাড়ি থেকে নেমে চালক জোরজবরদস্তি মহিলাকে গাড়িতে তোলার চেষ্টা করেন। মহিলাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার সময়েই ঝাঁপিয়ে পড়েন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার বিকাশ গড়াই।

আরও পড়ুন: হায়দরাবাদের ধর্ষিতা বিচার পাক তাড়াতাড়ি, আমাদের মতো যেন না হয়, বললেন নির্ভয়ার মা

“মহিলা চিৎকার করছিলেন। চালকের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু  তাঁকে মারতে মারতেই ঠেলে ট্রাকে তোলার চেষ্টা করছিল চালক,” বলেছেন সিভিক ভলান্টিয়ার বিকাশ। তিনি বাধা দিতেই চালকের সঙ্গে তাঁর হাতাহাতি শুরু হয়ে যায়। চালক তখন প্রায় ট্রাকে উঠে পড়েছিলেন। ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দিয়ে মহিলাকে তুলে ট্রাক ছুটিয়ে চলে যায়। চোখের সামনে এমন ঘটতে দেখে স্থির থাকতে পারেননি বিকাশ। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কাছাকাছি থানায় খবর দেন। তাঁর কথা শুনে এক মুহূর্তও দেরি করেনি পুলিশ। ধাওয়া করে ট্রাকটিকে। মানকর রোডের অভিরামপুরের কাছে ট্রাকটিকে আটক করে পুলিশ। ভিতরে মহিলা তখন চিৎকার করে কাঁদছিলেন। ট্রাক চালককে পাকড়াও করে মহিলাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গণধর্ষণ করে, গুলি মেরে, পুড়িয়ে খুন! হায়দরাবাদের নৃশংস ছায়া এবার বিহারের বক্সারে, আতঙ্ক চরমে

পুলিশ জানিয়েছে, ধৃত ট্রাক চালকের নাম আবুল শেখ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা। মুর্শিদাবাদ থেকে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল ট্রাকটি। সিভিক ভলান্টিয়ার বিকাশ গড়াইকে পুরস্কার দেওয়ার কথা ভেবেছে প্রশাসন। বিকাশ জানিয়েছেন, শুধুমাত্র কর্তব্যের জন্য নয় একজন মানুষ হিসেবেও ওই মহিলাকে উদ্ধার করা তাঁর দায়িত্ব ছিল, তিনি সেটাই করেছেন। শুধুমাত্র আইনের কড়া পাশেই এমন ঘৃণ্য অপরাধকে দমন করা সম্ভব নয়, চোখের সামনে এমন পরিস্থিতি দেখলে ঝাঁপিয়ে পড়তে হবে সাধারণ মানুষকেই। তাহলেই হয়তো মান বাঁচবে আরও অনেক নারীর।

আরও পড়ুন: পুরীতে গণধর্ষণ তরুণীকে, অভিযুক্ত পুলিশ, ধর্ষকের আইকার্ড ছিনিয়ে প্রশাসনকে দিলেন নির্যাতিতা


```