Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ সিভিক ভলান্টিয়ার স্বামীর বিরুদ্ধে, আটক বৃহস্পতিবার রাতেই

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্ত্রী'র (wife) গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল হুগলির বলাগড়ের এক সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বলাগড় (Balagarh) থানার চর কৃষ্ণবাটি পঞ্চায়েতের ছোলারডাঙা গ্রামে। অভিযুক্ত সিভিক ভ

স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ সিভিক ভলান্টিয়ার স্বামীর বিরুদ্ধে, আটক বৃহস্পতিবার রাতেই

শেষ আপডেট: 11 November 2022 12:28

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্ত্রী'র (wife) গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল হুগলির বলাগড়ের এক সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বলাগড় (Balagarh) থানার চর কৃষ্ণবাটি পঞ্চায়েতের ছোলারডাঙা গ্রামে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম বাবলু বিশ্বাস। বৃহস্পতিবার রাতেই তাকে আটক করেছে পুলিশ।

সাত বছর আগে শান্তিপুরের লক্ষ্মীনাথপুর গ্রামের মামনি বিশ্বাস (২৯)-এর সঙ্গে বিয়ে হয় বাবলুর। দু'জনের ৬ বছরের একটা পুত্রসন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের এতবছর পরেও মামনির উপর অত্যাচার চালাত বাবলু ও তার বাড়ির লোকজন। বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফেরার পর ফের স্ত্রী'র উপর অত্যাচার শুরু করে বাবলু। জানা যায়, প্রথমে স্ত্রী'কে সজোরে চর মারে অভিযুক্ত যুবক। এরপর মামনি মারা গেছে ভেবে প্রমাণ লোপাটের জন্য বাড়ির উঠোনের পাশে থাকা কুয়োর সামনে টেনে নিয়ে গায়ে গায়ে আগুন লাগিয়ে দেয়।

মামনি বিশ্বাসের মা জানান, বিয়ের পর থেকেই মেয়েকে মেনে নিতে পারেনি তাঁর শ্বশুরবাড়ির লোকজন। মেয়েকে ইচ্ছাকৃত খুন করা হয়েছে। মৃতের দাদা তারক বিশ্বাস বলেছেন, তাঁর বোনের বর প্রমাণ লোপাটের জন্যই মামনির গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তিনি আরও বলেন যে, পাশের বাড়ি থেকে তাঁদের ফোন করে বলা হয় যে বোনের শ্বশুরবাড়িতে চরম অশান্তি চলছে। সেখান থেকে বোনকে ফোন করে না পাওয়ায় রাত একটা নাগাদ বোনের শ্বশুরবাড়ি চলে আসেন সবাই।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতেই স্ত্রী'কে খুনের অভিযোগে সিভিক ভলান্টিয়ার বাবলু বিশ্বাস ও তার পরিবারের দুই সদস্যকে আটক করা হয়। তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। মৃত মামনি বিশ্বাসের মৃতদেহ বৃহস্পতিবার রাতেই কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শুক্রবার সকালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়।

সাঁতরাগাছি ব্রিজ মেরামতির জন্য বন্ধ হচ্ছে কলকাতামুখী লেন! ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা


```