Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গরু পাচার তদন্তে শুভেন্দুর পুরনো পুলিশ এসকর্টদের নামের তালিকা চাইছে সিআইডি?

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার কাণ্ডে (Cow Smuggling) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কি রাজ্য গোয়েন্দা দফতর সিআইডি ‘পাল্টা’ তদন্ত শুরু করেছে? শনিবাসরীয় দুপুরে সেই সন্দেহ উস্কে দিয়েছেন খোদ বিরোধী দলনেতাই। তিনি এদ

গরু পাচার তদন্তে শুভেন্দুর পুরনো পুলিশ এসকর্টদের নামের তালিকা চাইছে সিআইডি?

শেষ আপডেট: 10 September 2022 13:12

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার কাণ্ডে (Cow Smuggling) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কি রাজ্য গোয়েন্দা দফতর সিআইডি ‘পাল্টা’ তদন্ত শুরু করেছে?

শনিবাসরীয় দুপুরে সেই সন্দেহ উস্কে দিয়েছেন খোদ বিরোধী দলনেতাই। তিনি এদিন চিঠি টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে সিআইডি-র এক ইন্সপেক্টর মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে পুরনো মামলার সূত্রে একটি তথ্য চেয়েছে। কী তথ্য? ওই চিঠিতে বলা হয়েছে, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ১৯ নভেম্বর পর্যন্ত শুভেন্দু মুর্শিদাবাদে গেলে তাঁর এসকর্ট পার্টিতে কাদের মোতায়েন করা হয়েছিল, তা দিনক্ষণ ধরে একটি তালিকা যেন দেওয়া হয়। এসকর্ট পার্টি হল পুলিশের টিম। যে টিমের পুলিশ কর্মীরা জেলা সফরে কোনও মন্ত্রী বা নেতা গেলে তাঁকে এসকর্ট করেন।

শুভেন্দু যে চিঠি টুইট করেছে, তার সত্যতা দ্য ওয়াল এখনও যাচাই করেনি। এ ব্যাপারে সিআইডিও (CID) কোনও বিবৃতি এখনও দেয়নি।

ওই চিঠিতে রঘুনাথগঞ্জ থানার একটি মামলার উল্লেখ করা হয়েছে। সেই তদন্ত সূত্রেই এসকর্ট পার্টির তালিকা চাওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ফৌজদারি দণ্ডবিধির ৪০৬, ৪২০ ধারার পাশাপাশি প্রিভেনশন অফ ক্রুয়েলটি আইনে ওই মামলা দায়ের হয়েছিল। তা থেকেই অনেকে মনে করছেন, এতে গরু পাচার সংক্রান্ত বিষয় রয়েছে।

https://twitter.com/SuvenduWB/status/1568489467488665600

প্রসঙ্গত, যে সময়ের কথা চিঠিতে বলা হয়েছে তখন তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। এদিন টুইটে শুভেন্দু লিখেছেন, “যে জেলায় আমার নিরলস পরিশ্রমের জন্য তৃণমূল প্রথম বার পতাকা তুলতে পেরেছিল, সেখানেই আমার বিরুদ্ধে পিসি-ভাইপো সরকার নতুন নতুন মিথ্যা মামলা দায়ের করতে শুরু করেছে”।

পর্যবেক্ষকদের একাংশের মতে, যে ভাবে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি শুরু হয়েছে তা যে একতরফা চলবে না সেই দেওয়াল লিখন প্রথম থেকেই পরিষ্কার ছিল। বিরোধীদের অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত রাজনৈতিক উদ্দেশে অনুপ্রাণিত। ঠিকই একই ভাবে অনুপ্রাণিত তদন্ত রাজ্যে তরফেও হওয়াটা প্রত্যাশিতই ছিল। এই খেলা আপাতত চলবে বলেই মনে করছেন তাঁরা।

আনিসের বাবার ব্রেন ওয়াশ করে দিয়েছে: ফিরহাদ হাকিম


```