
শেষ আপডেট: 30 September 2021 06:45
এতদিন পর্যন্ত সিআইডি-র হেড কোয়ার্টার বলতে মানুষ ভবানী ভবনকেই বুঝতেন। কিন্তু এবার আর তা থাকছে না। তবে কবে সিআইডি ও ইবি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবে, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মূলত জায়গার অভাবের কারণেই গোয়েন্দা শাখার তিন বিভাগের ঠিকানা বদল হচ্ছে। আরও বড় জায়গায়, ছড়িয়ে ছিটিয়ে কাজ করার সুযোগ পাওয়া যাবে আরক্ষা ভবনে। অনেকের মতে, হতে পারে সিআইডির কাজ আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করছে সরকার। সে কারণেই এখন থেকে বড় জায়গার বন্দোবস্ত করা হল।
সরকারের কাজ বাড়লে দফতরের বিন্যাস নতুন নয়। আগে শুধু রাইটার্স বিল্ডিং থেকেই সরকারের মোটামুটি সব দফতর চলত। পরে নিউ সেক্রেটারিয়েট, বিকাশ ভবনে তা স্থানান্তরিত হয়। তা ছাড়া অরণ্য ভবন, পরিবেশ ভবন, পূর্ত ভবন, বিদ্যুৎ ভবনের মতো পৃথক পৃথক বিল্ডিং থেকে আলাদা আলাদা দফতরের কাজ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর অবশ্য রাজ্যের মূল সচিবালয়েরই স্থানান্তর হয়েছে। রাইটার্স বিল্ডিং থেকে তা সরে গিয়েছে গঙ্গার পশ্চিম দিকে হাওড়ার নবান্নে, যা আগে এইচআরবিসির বিল্ডিং ছিল। এবার পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি ও ইবি-র ক্ষেত্রেও একই জিনিস হতে চলেছে।