Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যে ভিডিও তুলে ভাইরাল করল, তার শাস্তি চাই,' দাবি চোপড়াকাণ্ডে নির্যাতিতের মায়ের

কে বা কারা তাজমুলের ওই বিতর্কিত ভিডিও তুলে ভাইরাল করল, তাঁদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জেসিবির ভাই আলমগীর ও তার সাঙ্গপাঙ্গরা।

'যে ভিডিও তুলে ভাইরাল করল, তার শাস্তি চাই,' দাবি চোপড়াকাণ্ডে নির্যাতিতের মায়ের

চোপড়ার সেই ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 2 July 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: চোপড়াকাণ্ডের মূল অভিযুক্ত তাজমুল হক ওরফে জেসিবি এখন জেলে। তবুও আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, কে বা কারা তাজমুলের ওই বিতর্কিত ভিডিও তুলে ভাইরাল করল, তাঁদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জেসিবির ভাই আলমগীর ও তার সাঙ্গপাঙ্গরা। ইতিমধ্যে সন্দেহের বশে একাধিক বাড়ি ভাঙচুর করেছে আলমগীররা। মারধরও করা হয়েছে বাসিন্দাদের। তাজিমুল জেলে থাকলেও অনুগামীরা দাপটে এলাকায় সন্ত্রাস রয়েছে। শুধু তাই নয় ভয়ে কুঁকড়ে গিয়েছেন নির্যাতিত তরুণের মা। তাঁর দাবি, "যে ভিডিও তুলে ভাইরাল করেছে, তার শাস্তি চাই।" 

বৃদ্ধার জানিয়েছেন, যে তাঁর ছেলেকে মেরেছে, তাকে তিনি চেনেন না। তবে ভিডিও যে তুলে ভাইরাল করল, তার জন্য গোটা পরিবার বিবাকে পড়েছে। এতেই ক্ষোভ উগরে তিনি বলেন, "যে ভিডিও ভাইরাল করেছে, আমি তাঁর শাস্তি চাই।" 

রবিবার দুপুরের এক তরুণ-তরুণীকে রাস্তায় ফেলে নৃশংসভাবে মারধরের ভিডিও ভাইরাল হয়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে চোপড়াকাণ্ড প্রভাব ফেলেছে রাজ্য রাজনীতিতে। এই ভিডিও ভাইরাল হতেই নাম উঠে আসে তাজিমুল হকের। স্থানীয়দের কাছে সে জেসিবি নামেই পরিচিত। শাসকদলের ঘনিষ্ট বলেও অনেকে দাবি করেছেন। রবিবার রাতে গ্রেফতার করা হয় এই জেসিবিকে।

এলাকার বাসিন্দাদের দাবি, মারামারি, খুন, তোলাবাজি এই নিয়ে থাকে তাজিমুল ও তার শাগরেদরা। কেউ তার ভয়ে মুখ খোলে না। গোটা এলাকায় জেসিবির ত্রাসের শিকার। ভিডিও ভাইরাল হওয়াতেই তার কীর্তি ফাঁস হয়েছে। 

এদিকে মঙ্গলবার শিলিগুড়ির সার্কিট হাউসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস চোপড়া নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু নির্যাতিতার পরিবার এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেনি। পরে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল জানান, ওই পরিবার চাইলে রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। অথবা ভার্চুয়াল মাধ্যমে তাঁকে অভিযোগ জানাতে পারেন। 


```