Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চিনা মাঞ্জায় গলা কাটল হাওড়ার যুবকের, রক্তারক্তি কাণ্ড! অস্ত্রোপচারের পরামর্শ ডাক্তারদের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজোর দিন রাজ্যজুড়েই চলেছিল ঝড়বৃষ্টি। ফলে সেদিন ইচ্ছে থাকলেও ঘুড়ি ওড়াতে পারেননি অনেকেই। কিন্তু পুজো মিটতেই যেই না একটু রোদের দেখা মিলেছে, অমনি আকাশে ডানা মেলছে রঙ-বেরঙের ঘুড়ি। কিন্তু তাতেই বিপত্তি। ফের চিনা মাঞ্

চিনা মাঞ্জায় গলা কাটল হাওড়ার যুবকের, রক্তারক্তি কাণ্ড! অস্ত্রোপচারের পরামর্শ ডাক্তারদের

শেষ আপডেট: 20 September 2023 06:50

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজোর দিন রাজ্যজুড়েই চলেছিল ঝড়বৃষ্টি। ফলে সেদিন ইচ্ছে থাকলেও ঘুড়ি ওড়াতে পারেননি অনেকেই। কিন্তু পুজো মিটতেই যেই না একটু রোদের দেখা মিলেছে, অমনি আকাশে ডানা মেলছে রঙ-বেরঙের ঘুড়ি। কিন্তু তাতেই বিপত্তি। ফের চিনা মাঞ্জায় (Chinese manja) গলা কাটল এক বাইক আরোহীর।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হাওড়ার ডোমজুড় এলাকার সলপ ব্রিজের কাছে। সূত্রের খবর, অয়ন বসু নামে এক যুবক এদিন দুপুরে বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন। সলপ ব্রিজের কাছে জাতীয় সড়কের উপর দিয়ে বাইক চালানোর সময় আচমকাই ধারালো কিছুতে গলার বাঁদিকের অংশ ফালাফালা হয়ে যায়। খুবলে বেরিয়ে আসে মাংস। ভাল করে দেখে অয়ন বুঝতে পারেন, চিনা মাঞ্জার জন্যই এই ঘটনা ঘটেছে (Chinese manja accident)।

কোনও মতে বাইকটি নিয়ে কাছের একটি দোকানে যান অয়ন। তারপর বাইকটি সেখানেই রেখে একটি টোটো ধরে একাই হাসপাতালে যান। চিকিৎসকরা জানান, গলায় অস্ত্রোপচার করতে হবে। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছান তাঁর বাড়ির লোকজনও (Chinese manja)।

উল্লেখ্য, চিনা মাঞ্জায় দুর্ঘটনা এই প্রথম নয়। কলকাতার মা উড়ালপুলে (Maa Flyover) বহুবার চিনা মাঞ্জায় ক্ষতবিক্ষত হয়েছেন বাইক আরোহীরা। কয়েকজন প্রাণও হারিয়েছেন। শুধু কলকাতা কিংবা বাংলা নয়, ভারত জুড়েই চিনা মাঞ্জার বলি হয়েছেন বহু মানুষ, এমনকী প্রাণ গেছে পশুপাখিদেরও। ২০১৬ সালে ১৪ ডিসেম্বর জাতীয় পরিবেশ আদালতের তরফে সমগ্র দেশেই চিনা মাঞ্জা নিষিদ্ধ করা হয়। কিন্তু তারপরেও এই মাঞ্জার বিক্রি কমেনি।

অয়নের বাড়ির লোকজনও প্রশ্ন তুলেছেন, নিষিদ্ধ হওয়ার পরেও কীভাবে পুলিশ-প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চিনা মাঞ্জা দিয়ে ঘুড়ি উড়ছে! গোটা ঘটনার বিষয়ে পুলিশি তদন্তের দাবি করেছেন তাঁরা।

৪৩৭ বছর পর পৃথিবীর অতিথি হয়ে আসছে 'নিশিমুরা', সবজে ধূমকেতু আলো ছড়াবে রাতের আকাশে


```