Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মালদহে চিনা নাগরিককে আটক করল বিএসএফ, উদ্ধার তিন দেশের টাকা

দ্য ওয়াল ব্যুরো: মালদহে সন্দেহভাজন চিনা নাগরিককে আটক করল বিএসএফ। বাংলাদেশ সীমান্ত দিয়ে তিনি মালদহে ঢুকেছিলেন বলে জানা গিয়েছে। কালিয়াচক ব্লকের মিলিক সুলতানপুর এলাকায় বৃহস্পতিবার ভোরবেলা ঘোরাঘুরি করতে দেখা যায় ওই সন্দেহভাজন ব্যক্তিকে। আটক

মালদহে চিনা নাগরিককে আটক করল বিএসএফ, উদ্ধার তিন দেশের টাকা

শেষ আপডেট: 10 June 2021 10:09

দ্য ওয়াল ব্যুরো: মালদহে সন্দেহভাজন চিনা নাগরিককে আটক করল বিএসএফ। বাংলাদেশ সীমান্ত দিয়ে তিনি মালদহে ঢুকেছিলেন বলে জানা গিয়েছে। কালিয়াচক ব্লকের মিলিক সুলতানপুর এলাকায় বৃহস্পতিবার ভোরবেলা ঘোরাঘুরি করতে দেখা যায় ওই সন্দেহভাজন ব্যক্তিকে। আটক সন্দেহভাজন চিনা নাগরিকের নাম হান জুনেই। তাঁর কাছ থেকে চিনের পাসপোর্ট ও বাংলাদেশি ভিসা মিলেছে। ওই ব্যক্তির কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল, ভারত-বাংলাদেশ-আমেরিকার প্রচুর নগদ টাকাও উদ্ধার হয় বলে খবর। তাঁকে আপাতত জেরা করছে বিএসএফ জওয়ানরা। কী কারণে তিনি এ দেশে ঢুকে পড়েছেন, তাঁর আসল উদ্দেশ্য কী, চোরাচালানের সঙ্গে যুক্ত আছেন কিনা তা জানার চেষ্টা চলছে। ভাষা সমসস্যার জন্য জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় বিঘ্ন হচ্ছে বলে জানা গিয়েছে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই ব্যক্তি দুপুর পর্যন্ত বিএসএফের হেফাজতেই রয়েছেন। পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়নি। জানা গিয়েছে, আটক চিনা নাগরিক নাকি বলেছেন, তিনি পর্যটক। বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। সকালে উঠে প্রকৃতি দেখতে বেরিয়েছিলেন। ভুল করে ভারতে ঢুকে পড়েছেন। এমনিতে সীমান্ত দিয়ে নানাবিধ অবৈধ কারবারের অভিযোগ প্রায়ই শোনা যায়। তাতে যেমন গরু, ওষুধ রয়েছে তেমনই ইলেকট্রনিক্স পণ্যও রয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক চক্র সক্রিয় সীমান্তে। বিএসএফ খতিয়ে দেখছে, তেমন কোনও চক্রের সঙ্গে আটক হওয়া চিনা নাগরিকের কোনও যোগ রয়েছে কি না। বিএসএফ সূত্রে বলা হচ্ছে, এখনও সবটা স্পষ্ট নয়। তিনি কবে বাংলাদেশে এসেছেন, কতদিন ধরে রয়েছেন, টুরিস্ট ভিসা বৈধ কি না এসবই এখন খতিয়ে দেখা হচ্ছে। যদি দেখা যায় সত্যিই তিনি পর্যটক তাহলে দিল্লি-বেজিং কথা বলে তাঁকে দেশে ফেরানোর বন্দোবস্ত করা হবে।

```