Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

খেলতে গিয়ে ইটাভাটার খাদের জলে ডুবে মৃত্যু দুই শিশুর, চাঁচলে উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ইটভাটার খাদের জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর (Children Drown)। মঙ্গলবার মালদহের (Maldah) চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুর নাম তাসমিরা খাতুন ও আনিমুল হক।

খেলতে গিয়ে ইটাভাটার খাদের জলে ডুবে মৃত্যু দুই শিশুর, চাঁচলে উত্তেজনা

শেষ আপডেট: 29 November 2022 15:15

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ইটভাটার খাদের জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর (Children Drown)। মঙ্গলবার মালদহের (Maldah) চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।

পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুর নাম তাসমিরা খাতুন ও আনিমুল হক। দেহ দুটি তারা ময়নাতদন্তের জন্য মালদহ হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে তারা।

স্থানীয়রা জানিয়েছেন, ইটভাটা লাগোয়া এলাকায় কয়েকটি পরিবার বাস করে। দুই শিশুর পরিবার সেখানের স্থায়ী বাসিন্দা। তাদের বাবা-মাও ইটভাটার শ্রমিক।

মঙ্গলবার ওই দুই শিশুর বাবা ইটভাটায় কাজ করছিলেন। মায়েরা ব্যস্ত ছিলেন রান্নায়। বছর তিনের তাসমিরা ও বছর চারের আনিমুল বন্ধুদের সঙ্গে খেলা করছিল। খেলতে খেলতে তারা ইটভাটার খাদের কাছে চলে আসে। পা পিছলে খাদের জলে পড়ে যায় দুজনেই।

বাকি বাচ্চাদের চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসেন। দুই শিশুকে ভেসে থাকতে দেখে স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধারে নেমে পড়েন। দুজনকে জল থেকে তুলে চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

বাসন ধোয়ার সময় ধসে পড়ল কুয়ো! মাটি চাপা পড়ে মৃত্যু মহিলার

দুই শিশুর পরিবারের অভিযোগ, ইটভাটা লাগোয়া এলাকায় তাঁদের বাস। ভাটায় কোনও সীমানা প্রাচীর নেই। তাই যখন-তখন এই ধরণের ঘটনা ঘটতে পারে। ভাটা মালিকের কাছে তাঁরা সীমানা প্রাচীর তৈরি করার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে ইটভাটাটি। কর্তৃপক্ষ সেখানে কোনও সীমানা প্রাচীর করে দেয়নি। যার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।

যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ইটভাটা কর্তৃপক্ষ।


```