Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার হাসপাতাল থেকে শিশুচুরির নালিশ, এক বছরের শিশুকে ডাক্তার দেখাতে এনেছিলেন মা

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়া হাসপাতালে শিশু চুরির অভিযোগ (Child trafficking in the hospital of Howrah)। নিজের এক বছরের সন্তানকে হাওড়া জেলা হাসপাতালে এনেছিলেন মা সিমি পারভিন। ডাক্তারের অপেক্ষায় থাকার সময় সন্তানের জন্য ডায়পার কিনতে গিয়েছি

হাওড়ার হাসপাতাল থেকে শিশুচুরির নালিশ, এক বছরের শিশুকে ডাক্তার দেখাতে এনেছিলেন মা

শেষ আপডেট: 21 August 2023 14:47

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়া হাসপাতালে শিশু চুরির অভিযোগ (Child trafficking in the hospital of Howrah)। নিজের এক বছরের সন্তানকে হাওড়া জেলা হাসপাতালে এনেছিলেন মা সিমি পারভিন। ডাক্তারের অপেক্ষায় থাকার সময় সন্তানের জন্য ডায়পার কিনতে গিয়েছিলেন।

হাসপাতালে আসা এক মহিলা তাঁর সঙ্গে ভাব জমিয়েছিলেন। তাঁর কাছেই কোলের সন্তানকে রেখে দোকানে যান (Child trafficking in the hospital of Howrah)। ফিরে এসে আর শিশুকে খুঁজে পাননি।

সিমি জানান, দোকানে যাওয়ার সময় ওই মহিলাই তাঁর কাছে বাচ্চাকে রেখে যেতে বলেছিলেন। কিন্তু দোকান থেকে ঘুরে এসে দেখেন ওই মহিলাও নেই। তার সন্তানও নেই। প্রায় দু'ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর তিনি বাঁকড়ায় নিজের বাড়িতে ফিরে যান। তাঁর কান্না শুনে ছুটে আসেন এলাকার মানুষ। পরে পাড়া প্রতিবেশী ও স্বামীকে নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ফিরে আসেন। পরিবারের অভিযোগ, তাদের বাচ্চাকে চুরি করা হয়েছে।

এই ঘটনায় হাওড়া জেলা হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আসে হাওড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে,শিশুটির খোঁজ পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনার দায় নিতে নারাজ। তাদের দাবি, হাসপাতাল চত্বরে পাবলিক প্লেস থেকে শিশু চুরি হলে তার দায় কর্তৃপক্ষের নয়। কারণ এক্ষেত্রে বাচ্চাটিকে সামলে রাখার দায় তার পরিবারের।

আরও পড়ুন: নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু, পরিবার খুনের অভিযোগ আনতেই বেপাত্তা কর্তৃপক্ষ


```