
শেষ আপডেট: 9 June 2022 07:06
দ্য ওয়াল ব্যুরো: এক শিশুকন্যাকে ধর্ষণের (Child Rape) অভিযোগ উঠল রায়গঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডে। প্রতিবেশী ১৭ বছরের এক ছেলে এই কাণ্ড করেছে বলে দাবি মেয়েটির পরিবারের। বছর ১৭ এর নাবালক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ।
জানা গেছে, শিশুটি প্রতিবেশী অভিযুক্ত যুবকের বাড়িতে মাঝেমধ্যেই যেত। বুধবার দুপুরে শিশুটিকে নিজের বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে ওই যুবক, এমনটাই দাবি শিশুর পরিবারের। শিশুটি যন্ত্রণা নিয়ে বাড়িতে এসে কাঁদতে থাকে, স্পষ্ট করে বলতে পারেনি তার মাকে। তাকে রক্তাক্ত দেখে মা বুঝতে পারেন, তার পরে জানতে চেয়ে তিনি মেয়েকে ধর্ষণের ঘটনা জানতে পারেন।
তড়িঘড়ি শিশুকন্যাটিকে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তর শাস্তির দাবীতে সরব তার পরিবার, প্রতিবেশীরা। অভিযুক্ত পলাতক।
মাধ্যমিক পাশ করে মোবাইলের আবদার, ১০ দিন পরে দিতেন বাবা, তার আগেই আত্মঘাতী কিশোরী