Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১৬ বছরেই বিয়ে দিয়ে দিচ্ছিল বাড়ির লোক! সটান পঞ্চায়েতের দুয়ারে রানিগঞ্জের নাবালিকা

দ্য ওয়াল ব্যুরো: নিম্নমধ্যবিত্ত পরিবার, তার উপর কন্যাসন্তান। তাই প্রাপ্তবয়স্ক (Adult) হওয়ার আগেই মেয়ের বিয়ে (Child Marriage) দিয়ে দায়মুক্ত হতে চেয়েছিল বাড়ির লোকজন। কিন্তু রুখে দাঁড়াল মেয়ে নিজেই। বিয়ে আটকাতে সটান প্রশাসনের দরবারে হাজির হল স

১৬ বছরেই বিয়ে দিয়ে দিচ্ছিল বাড়ির লোক! সটান পঞ্চায়েতের দুয়ারে রানিগঞ্জের নাবালিকা

শেষ আপডেট: 5 July 2022 13:44

দ্য ওয়াল ব্যুরো: নিম্নমধ্যবিত্ত পরিবার, তার উপর কন্যাসন্তান। তাই প্রাপ্তবয়স্ক (Adult) হওয়ার আগেই মেয়ের বিয়ে (Child Marriage) দিয়ে দায়মুক্ত হতে চেয়েছিল বাড়ির লোকজন। কিন্তু রুখে দাঁড়াল মেয়ে নিজেই। বিয়ে আটকাতে সটান প্রশাসনের দরবারে হাজির হল সে।

চমকপ্রদ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের (Ranigunj) জেমেরি গ্রাম পঞ্চায়েতের নিমচা গ্রামের মল্লিকপাড়া এলাকায়। মেয়েটির বয়স ১৬ বছর। নাবালিকার পরিবারের তরফে উল্টোরথের আগেই তড়িঘড়ি মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল বলে খবর। কিন্তু মেয়ের ইচ্ছা শিক্ষক হওয়ার। তাই পড়াশোনা চালিয়ে যেতে চায় সে। তাতেই বাধ সাধে পরিবার। বিয়েতে রাজি না হওয়ায় চলে মারধরও। কিন্তু দমানো যায়নি মেয়েকে।

বাড়িতে সুবিধা হবে না বুঝে সে সটান পঞ্চায়েতের দরবারে হাজির হয়। পঞ্চায়েত সদস্যদের জানায়, জোর করে তার বিয়ের আয়োজন করেছে বাড়ির লোকেরা। এরপরেই সমষ্টি উন্নয়ন দফতরের আধিকারিক ও নিমচা ফাঁড়ির পুলিশ চাইল্ড লাইন দফতরের বিশেষ দলকে নিয়ে হাজির হয় নাবালিকার বাড়িতে। বাল্যবিবাহ সম্পর্কে জানিয়ে তার বাড়ির লোককে বিশেষভাবে সতর্ক করা হয়। সাবালিকা না হলে মেয়ের বিয়ে দেওয়া হবে না, এই মর্মে মুচলেকাও নেওয়া হয়।

ছাত্রীটিকে আপাতত পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। পরবর্তীতে মেয়েটির পড়াশোনার বিষয়ে সাহায্য করা হবে বলে জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিকরা।

কাকদ্বীপে পরীক্ষা দিতে না পারায় আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী! স্কুলে গিয়ে চড়াও হল পরিবার


```