Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দলবদলে চাপ, কথা না শোনায় কোলের ছেলেকে তুলে আছাড়!

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জমি নিয়ে দ্বন্দ্ব রাজনীতির আঙিনায় আগেই পৌঁছে গিয়েছিল। কিন্তু তার ফল যে এমন হবে কে ভেবেছিল। দু'পক্ষের বিরোধের জেরে দুধের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে উঠোনে আছাড় (Child Injured) মারার অভিযোগ উঠল হুগলির (Hoo

দলবদলে চাপ, কথা না শোনায় কোলের ছেলেকে তুলে আছাড়!

শেষ আপডেট: 22 December 2022 13:33

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জমি নিয়ে দ্বন্দ্ব রাজনীতির আঙিনায় আগেই পৌঁছে গিয়েছিল। কিন্তু তার ফল যে এমন হবে কে ভেবেছিল। দু'পক্ষের বিরোধের জেরে দুধের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে উঠোনে আছাড় (Child Injured) মারার অভিযোগ উঠল হুগলির (Hooghly) বাবনান উত্তরপাড়া গ্রামে।

স্থানীয় বিজেপি কর্মী গৌরচন্দ্র টেরির দুধের শিশুকে এভাবে আছড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আব্দুল হাকিমের বিরুদ্ধে। আগে তৃণমূল করতেন গৌরচন্দ্র। মাস তিনেক আগে তিনি বিজেপিতে (BJP) যোগ দেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলে ফেরার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু সেই চাপের মুখে নতিস্বীকার করেননি বলে তাঁর বাড়িতে বৃহস্পতিবার হামলা করে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা, এমন‌ই অভিযোগ গৌরচন্দ্র টেরির।

এই বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। স্থানীয় বাবনান পঞ্চায়েতের দাবি ওই জমি সরকারের। উল্টোদিকে গৌরচন্দ্রের দাবি, ওটা তাঁদের পৈতৃক জমি। জোর করে তৃণমূলের লোকজন সেখানে বাবনান হাইস্কুলের গোডাউন বানিয়েছে। বৃহস্পতিবার সকালে ওই গোডাউনে বিদ্যুত সংযোগের কাজ শুরু হয়। অভিযোগ, গৌরচন্দ্র টেরি সেই কাজে বাধা দেন, লোকজনকে গালিগালাজ করেন। এরপরই ওই বিজেপি কর্মীর বাড়িতে বাবনান পঞ্চায়েতের উপপ্রধান শেখ আব্দুল হাকিমের নেতৃত্বে হামলা করা হয়। অভিযোগ, সেই সময়‌ই গৌরচন্দ্র টেরির শিশু সন্তানকে তুলে আছাড় মারা হয়।
গুরুতর আহত অবস্থায় ওই শিশুটিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে দাদপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শেখ আব্দুল হাকিম।

বাংলায় নাইট কার্ফু? মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানালেন সরকার কী ভাবছে


```