Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হালিশহরে পা হড়কে নর্দমায় পড়ল শিশু! খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

দ্য ওয়াল ব্যুরোঃ খেলতে খেলতে পা হড়কে নর্দমায় পড়ে গেল আড়াই বছরের শিশু। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হালিশহর। জানা গেছে, স্নান করাবে বলে মা ডাকাডাকি করছিল শিশুটিকে। কিন্তু বছর ছোট্ট শিশু নিজের খেয়ালে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। তা

হালিশহরে পা হড়কে নর্দমায় পড়ল শিশু! খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

শেষ আপডেট: 6 November 2021 06:37

দ্য ওয়াল ব্যুরোঃ খেলতে খেলতে পা হড়কে নর্দমায় পড়ে গেল আড়াই বছরের শিশু। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হালিশহর। জানা গেছে, স্নান করাবে বলে মা ডাকাডাকি করছিল শিশুটিকে। কিন্তু বছর ছোট্ট শিশু নিজের খেয়ালে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। তারপর দীর্ঘক্ষণ তাকে আর দেখতে পাওয়া যায়নি (Halishahar)। এদিক-ওদিক খোঁজাখুঁজি করতে করতে ঘণ্টা দুয়েক সময় পেরিয়ে যায়। হঠাৎই এক প্রতিবেশী স্নান করতে গিয়ে বাড়ির সামনের নর্দমায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। ঘটনাটি ঘটেছে হালিশহর পুরসভার হাজিনগর এলাকায়। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে কল্যাণীর জে এন এম হাসপাতালে নিয়ে যান পরিজনরা। কিন্তু ততক্ষণে যা হ‌ওয়ার হয়ে গিয়েছে, চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন নিউ বস্তির বাসিন্দারা। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় নিকাশির কোন‌ও কাজ করা হয় না। ফলে নর্দমাগুলি কাদা জমে বিপজ্জনক হয়ে উঠেছে। শিশুরা খেলতে খেলতে বাড়ির বাইরে বেরোলেই পা হড়কে যখন-তখন নর্দমায় পড়ে যাচ্ছে। এদিনের দুর্ঘটনাও সেভাবেই ঘটেছে বলে দাবি করেন তাঁরা। এর আগেও এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নর্দমায় পড়ে গিয়ে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে নিউ বস্তি এলাকায় ছুটে আসেন হালিশহরের পুর প্রশাসক রাজু সাহানি। তিনি দ্রুত নর্দমাগুলো সংস্কারের আশ্বাস দিয়েছেন। ছোট্ট শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে হতবাক নিউ বস্তির বাসিন্দারা। কোথা থেকে কী হয়ে গেল ভেবে পাচ্ছেন না পরিজনরা। আগামী দিনে হয়তো এলাকার নিকাশি ব্যবস্থার হাল ফিরবে, কিন্তু ছোট্ট মেয়েটা আর ফিরে আসবে না!

```