Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জল ভর্তি গামলায় ডুবে মৃত্যু ১১ মাসের শিশুর

দ্য ওয়াল ব্যুরো: গামলা ভর্তি স্নানের জল। একটু বাদেই সদ্যোজাতকে স্নান করাবেন মা।খাটে শিশুকে রেখে হাতের কাজ সেরে ফিরতেই চিৎকার। খাটে নেই তাঁর ১১ মাসের সন্তান যমুনা। অনেক্ষণ খোঁজার পর জল ভর্তি গামলা থেকে শিশুর দেহ উদ্ধার করলেন মা। মর্মান্তিক এ

জল ভর্তি গামলায় ডুবে মৃত্যু ১১ মাসের শিশুর

শেষ আপডেট: 27 November 2018 12:58

দ্য ওয়াল ব্যুরো: গামলা ভর্তি স্নানের জল। একটু বাদেই সদ্যোজাতকে স্নান করাবেন মা।খাটে শিশুকে রেখে হাতের কাজ সেরে ফিরতেই চিৎকার। খাটে নেই তাঁর ১১ মাসের সন্তান যমুনা। অনেক্ষণ খোঁজার পর জল ভর্তি গামলা থেকে শিশুর দেহ উদ্ধার করলেন মা। মর্মান্তিক এই ঘটনা বীরভূমের সাঁইথিয়া থানার নেতু গ্রামে। মা বাসন্তী দাস কোলের শিশুকে খাটে রেখেই কাজ সারছিলেন। খাটের ঠিক নীচেই ছিল যমুনার  স্নানের জলের গামলা। খাট থেকে সরাসরি গামলায় পড়ে যায় যমুনা। ততক্ষণে শিশুর খোঁজে  পাড়ার লোকজনকে ডাকতে শুরু করেন মা বাসন্তী দাস। পড়ে, গামলা থেকে  সন্তানকে উদ্ধার করেন তিনি। সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে শিশুকে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ছড়ানো ধানে প্রতিদিন ময়ূরদের নেমন্তন্ন রাজগঞ্জের ললিতাবাড়িতে কাজের সূত্রে বাইরেই থাকেন বাসন্তীর স্বামী। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন তিনি। ঘটনার সময়ে শিশুর ঘরে কেউ ছিল না। তাই ১১ মাসের যমুনা গামলায় পড়ে গেলে তাকে কেউ দেখতেই পায়নি বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। অনেকক্ষণ শিশুর কোনও সাড়া শব্দ না পেয়ে খোঁজ শুরু হয়। কারোর মাথাতেও আসেনি জল ভর্তি গামলাতেই ডুবে গিয়েছে যমুনা। সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ বাসন্তী। "একটু সাবধান থাকলে, হয়ত এতবড় সর্বনাশ হত না", কাঁদতে কাঁদতে বলেই ফেললেন তিনি। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। নজরদারির অভাবেই ১১ মাসেই না ফেরার দেশে চলে গেল ছোট্ট যমুনা বলে মনে করছেন প্রতিবেশীরাও।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```