Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সদ্যোজাতর মৃত্যু ঘিরে উত্তরবঙ্গ মেডিক্যালে ধুন্দুমার

দ্য ওয়াল ব্য়ুরো:  সদ্যোজাতর মৃত্যুর জেরে তোলপাড় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাঁসিদেওয়া ব্লকের হাওদাভিটার বাসিন্দা প্রতাপ রায়ের স্ত্রী কল্যাণীকে সোমবার সকালে এই হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর চারটে নাগাদ একটি কন

সদ্যোজাতর মৃত্যু ঘিরে উত্তরবঙ্গ মেডিক্যালে ধুন্দুমার

শেষ আপডেট: 12 June 2018 12:46

দ্য ওয়াল ব্য়ুরো:  সদ্যোজাতর মৃত্যুর জেরে তোলপাড় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাঁসিদেওয়া ব্লকের হাওদাভিটার বাসিন্দা প্রতাপ রায়ের স্ত্রী কল্যাণীকে সোমবার সকালে এই হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর চারটে নাগাদ একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, সন্তান প্রসবের পর কল্যাণীর কাছে তাঁর সন্তানকে নিয়ে যাওয়া হয়েছিল। কিছুক্ষণ রাখার পর তাকে নিয়ে চলে যান কর্তব্যরত নার্স। এরপর প্রায় দু’ঘণ্টা বাদে কল্যাণীকে জানানো হয় তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। গলায় নাড়ি জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। যদিও পরিবারের অভিযোগ, নার্সদের হাত থেকে পড়ে মারা গিয়েছে শিশুটি। প্রতাপবাবু জানান, তার স্ত্রীর রক্তের প্রয়োজন বলে জানানো হয়েছিল। তাই রক্ত জোগাড় করেন তিনি। যদিও সেই রক্ত তাঁকে দেওয়া হয়নি। সন্তান জন্মের পর তাঁদের জানানো হয়, নবজাতক মারা গিয়েছে গলায় নাড়ি জড়িয়ে। কিন্তু তাঁদের সন্দেহ, কোনওভাবে নার্সদের হাত থেকে পড়ে বাচ্চাটি মারা গেছে। কারণ তার মাথায় চাপা চাপা রক্তের দাগ রয়েছে। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। মেডিকেল কলেজের  সুপার কৌশিক সমাজদার বলেন, “সমস্ত ঘটনা শুনেছি। তদন্ত কমিটি গঠন করা হবে।”

```