Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুয়োয় ভেসে উঠল শিশুর বস্তাবন্দি মৃতদেহ! জলপাইগুড়ি শহরে ছড়াল চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কুয়ো থেকে উদ্ধার শিশুর বস্তাবন্দি মৃতদেহ (Child Deadbody Recover From Well) সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল জলপাইগুড়ির (Jalpaiguri) শহরের ২৫ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের অরবিন্দনগর এলাকায় এক

কুয়োয় ভেসে উঠল শিশুর বস্তাবন্দি মৃতদেহ! জলপাইগুড়ি শহরে ছড়াল চাঞ্চল্য

শেষ আপডেট: 5 December 2022 12:09

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কুয়ো থেকে উদ্ধার শিশুর বস্তাবন্দি মৃতদেহ (Child Deadbody Recover From Well) সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল জলপাইগুড়ির (Jalpaiguri) শহরের ২৫ নম্বর ওয়ার্ডে।

ওই ওয়ার্ডের অরবিন্দনগর এলাকায় এক বাসিন্দার বাড়ির কুয়োয় একটি বস্তা ভেসে উঠে। তাঁরা বস্তাটিকে কুয়ো থেকে বের করলে দেখা যায়, সেখানে এক শিশুর মৃতদেহ রয়েছে। কে বা কারা এমন কাণ্ড ঘটাল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

১০ হাজার টাকায় চারচাকা গাড়ি! তৈরি করলেন শান্তিপুরের সঞ্জয়

স্থানীয়রা জানিয়েছেন, বস্তার ভিতরে একটি স্কুল ব্যাগ ছিল। ওই স্কুল ব্যাগের মধ্যে থেকে শিশুর মৃতদেহ মেলে। প্রতিদিনই ওই কুয়োর জল ব্যবহার করেন পরিবারের লোকজন। কিন্তু তাঁরাও এই বিষয়ে আগে টের পাননি। সোমবার সকালে বস্তাটি ভেসে উঠতেই ঘটনাটি সামনে আসে।

অনেকের দাবি, পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। তা না হলে পরিবারের লোকজন কখন কখন কুয়োর জল ব্যবহার করেন, সেটা থাকায় কোনও পরিচিত ব্যক্তি রাতের অন্ধকারে বস্তাবন্দি শিশুর মৃতদেহটি কুয়োয় ফেলে গেছে বলে সন্দেহ করছেন বাড়ির লোকেনরা। ঘনবসতি পূর্ণ এলাকায় এমন ঘটনায় হতবাক সকলেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```