Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আটমাসের শিশু কাঁদছিল, গলায় মদ ঢেলে দিল বাবা আর দাদু!

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কান্না থামাতে আট মাসের শিশুর গলায় ঢেলে দেওয়া হল চোলাই মদ (Child Abuse) ! এমনই মারাত্মক অভিযোগ ওঠায় পান্ডুয়ার আইচগড়ের বাড়ি থেকে শিশুটির বাবা ও দাদুকে গ্রেফতার (Father Arrest) করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার চুঁচুড়া

আটমাসের শিশু কাঁদছিল, গলায় মদ ঢেলে দিল বাবা আর দাদু!

শেষ আপডেট: 8 September 2023 13:44

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কান্না থামাতে আট মাসের শিশুর গলায় ঢেলে দেওয়া হল চোলাই মদ (Child Abuse) ! এমনই মারাত্মক অভিযোগ ওঠায় পান্ডুয়ার আইচগড়ের বাড়ি থেকে শিশুটির বাবা ও দাদুকে গ্রেফতার (Father Arrest) করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হয়।

অভিযুক্ত বাবা
পুলিশ সূত্রে জানা যায়, আইচগড় গ্রামের বধূ বুলু বাগ বৃহস্পতিবার রাতে স্বামী সন্ন্যাসী বাগ এবং শ্বশুর বালক বাগের বিরুদ্ধে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বুধবার রাতে মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে তাঁর অশান্তি বাঁধে। তার জেরে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় সন্ন্যাসী। ঘরে ছিল তাদের ৮ মাসের শিশু পুত্র। এমন পরিস্থিতিতে শিশুটি (Child Abuse) প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। তাকে চুপ করাতে কাপে ঢেলে চোলাই মদ খাইয়ে দেয় সন্ন্যাসী। নাতির সঙ্গে এমন আচরণে বাধা না দিয়ে উল্টে সন্ন্যাসীকে মদত দেয় তার বাবা।

মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই খবর দেয় পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। বধূর অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকেই রাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: শাবকদের সঙ্গে নিয়ে সাঁতার কাটছে বাঘিনী! সুন্দরবনে বিরল দৃশ্য


```