Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্রিজ থেকে মিষ্টি খাওয়ায় নাবালিকাকে গরম খুন্তির ছ্যাঁকা! অভিযুক্ত কাকিমা গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খিদে পেয়েছিল, তাই ফ্রিজ থেকে সামান্য মিষ্টি খেয়েছিল ১৪ বছরের মেয়ে (Child Abuse)। কাকু-কাকিমার কাছে সেটাই ছিল গর্হিত 'অপরাধ'। তাই নাবালিকার কপালে 'শাস্তিস্বরূপ' জুটেছিল গরম খুন্তির ছ্যাঁকা! এমনই অমানবিক ঘটনার অভিযো

ফ্রিজ থেকে মিষ্টি খাওয়ায় নাবালিকাকে গরম খুন্তির ছ্যাঁকা! অভিযুক্ত কাকিমা গ্রেফতার

শেষ আপডেট: 20 July 2023 08:58

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খিদে পেয়েছিল, তাই ফ্রিজ থেকে সামান্য মিষ্টি খেয়েছিল ১৪ বছরের মেয়ে (Child Abuse)। কাকু-কাকিমার কাছে সেটাই ছিল গর্হিত 'অপরাধ'। তাই নাবালিকার কপালে 'শাস্তিস্বরূপ' জুটেছিল গরম খুন্তির ছ্যাঁকা! এমনই অমানবিক ঘটনার অভিযোগে কাকিমাকে গ্রেফতার করল হুগলির (Hooghly) গোঘাট পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলের দিদিমণিদের অভিযোগে ও নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মহিলার নাম সারদামণি চট্টোপাধ্যায়। পুলিশ ওই নাবালিকাকে চিকিৎসা করিয়ে তার মামার বাড়িতে পৌঁছে দিয়েছে।

(Child Abuse)এমনকী ভবিষ্যতেও এমন কোনও ঘটনা তার সঙ্গে আর যাতে না হয় সে বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ১৪ বছরের ওই নাবালিকার বাবার বেশ কয়েক বছর আগেই দুর্ঘটনায় মৃত্যু হয়। মা-ও দশ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। এরপর ঠাকুমা-দাদুর কাছে মানুষ হচ্ছিল ওই নাবালিকা। কিন্তু বেশ কিছুদিন আগে তাঁদের মৃত্যু হয়। এরপরে কাকু-কাকিমার কাছে থাকছিল সে। সেই ছোট-মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতেন ওই মহিলা। বাজার হাট-রান্না সমস্ত কিছু তাকে করতে হত। কাজে একটু ভুল হলেই জুটত মার। এমনকী বেশির ভাগ দিনই ওই নাবালিকাকে খেতে দেওয়া হত না। ছোট মেয়েটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হত বলে পড়শিরা অভিযোগ করেছেন।

তাঁদের অভিযোগ, মঙ্গলবারও সকাল থেকে মেয়েটিকে সারাদিন খেতে দেয়নি তার কাকু-কাকিমা। তাই বিকেলের দিকে তার খিদে পাওয়ায় ফ্রিজ খুলে সামান্য মিষ্টি খেয়েছিল সে। এরপরেই নাবালিকার উপর অকথ্য অত্যাচার চালান ওই মহিলা। নাবালিকার পিঠে গরম খুন্তি ছ্যাঁকা দেন। সেটাও মুখ বুজে সহ্য করে নিয়েছিল ওই নাবালিকা।

বুধবার নাবালিকা স্কুলে গিয়েছিল। সেখানে তাকে অসুস্থ অবস্থায় দেখে শিক্ষিকাদের সন্দেহ হয়। তাকে কারণ জিজ্ঞাসা করায় দিদিমণিদের কাছে কাকিমার অত্যাচারের কথা বলে দেয় ওই নাবালিকা। এর পরেই স্কুলের শিক্ষিকারা পুলিশ ডাকেন। নাবালিকার সঙ্গে কথা বলার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পেট্রল পাম্পের রেস্ট রুমে রান্না করার সময় হিটার থেকে আগুন! জখম তিন যুবক


```