করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যসচিবের সাংবাদিক বৈঠক: দেখুন হাইলাইটস
গতকাল পর্যন্ত করোনা অ্যাকটিভের সংখ্যা ছিল ৩৩৪।
আজ রাজ্যে করোনা অ্যাকটিভঃ ৩৮৫ জন।
গত ২৪ ঘন্টায় নতুন কেসের সংখ্যা ৫১।
সুস্থ হয়ে কেউ বাড়ি ফেরেননি নতুন করে।
মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেনঃ ১০৩ জন।
মৃতের সংখ্যা ৩ জন বেড়ে হল ১
শেষ আপডেট: 24 April 2020 11:45
-
গতকাল পর্যন্ত করোনা অ্যাকটিভের সংখ্যা ছিল ৩৩৪।
-
আজ রাজ্যে করোনা অ্যাকটিভঃ ৩৮৫ জন।
-
গত ২৪ ঘন্টায় নতুন কেসের সংখ্যা ৫১।
-
সুস্থ হয়ে কেউ বাড়ি ফেরেননি নতুন করে।
-
মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেনঃ ১০৩ জন।
-
মৃতের সংখ্যা ৩ জন বেড়ে হল ১৮ জন।
-
নতুন করোনা কেস এসেছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি থেকে।
-
হাওড়া থেকে আজ বেশি সংখ্যাটা এসেছে।
-
রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছেঃ ৮৯৩৩টি।
-
গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯৪৩টি।
-
৫৭টি মৃত্যু অডিট কমিটিতে গেছে।
-
এর মধ্যে এখনও পর্যন্ত ১৮টা মৃত্যু করোনায় বলে কনফার্ম করেছে কমিটি।
-
৩৯ জন অন্য কারণে মারা গিয়েছেন, কোভিড পজিটিভটা ইন্সিডেন্টাল ছিল।
-
তবে মৃত্যুর কারণ যাই হোক না কেন এই ৫৭ জনের মৃত্যুর কমন ফ্যাক্টর কোভিড পজিটিভ।
-
৩ এপ্রিল এই অডিট কমিটি তৈরি হয়েছিল।
-
সাড়ে চার লাখ পিপিই দিয়েছি আমরা। এন ৯৫ মাস্ক দিয়েছি ২ লাখ ৬৬ হাজার।
-
৫,০৯০ জন সরকারি কোয়ারেন্টাইনে আছেন।
-
হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬ হাজার ৭১৬ জন।
-
সরকারি কোয়ারেন্টাইন থেকে গত মোট ছাড়া পেয়েছেন ১১ হাজার ৫৭৬ জন।
-
আজ সন্ধে ছ'টার সময়ে সমস্ত হাসপাতালের সুপারদের নিয়ে এবং স্বাস্থ্য দফতরের কর্তাদের নিয়ে বৈঠক করা হবে।
-
লক ডাউন ভায়োলেশনের কারণে মোট ৩৩ হাজার ৯৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট এফআইআর হয়েছে ৩,৭৪৯টি।
-
কেন্দ্রীয় দলের পাঠানো সব চিঠি আমার দেখা হয়নি। সব কিছুই স্বাস্থ্য সচিবের কাছে পাঠানো হয়েছে উত্তর দেওয়ার জন্য। মৃত্যুর ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই। বিশেষজ্ঞ কমিটিই একমাত্র এর সঠিক উত্তর দিতে পারে।
-
কেন্দ্রের টাকা এসেছে তবে কোভিড-১৯ বলে কিছু আসেনি। ডিজাস্টার ফান্ড বলে কিছু টাকা এসেছে। কত টাকা এসেছে সেটা কালকে আপনাদের জানিয়ে দেবো।
-
আমরা বারবার দাবি জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্যের পাওনা আছে ৫০ হাজার কোটি টাকা, সেটা মিটিয়ে দিতে। কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কিছু জানায় নি।
-
কেন্দ্র সরকার যে টাকা এখন পাঠিয়েছে, তা মূলত বুলবুল ফান্ডে ও বিপর্যয় মোকাবিলা ফান্ডে। কোভিড ১৯ বলে আলাদা করে কোনও টাকা পাইনি।
-
এখনো পর্যন্ত কেন্দ্রের থেকে ৪০ শতাংশ রেশনের চালও এসে পৌঁছয়নি। ফলে রাজ্য সরকার নিজেদের থেকেই রেশন দেওয়ার ব্যবস্থা করছে।